তৃণমূলত্যাগীদের শূয়োরের বাচ্চা বললেন নচিকেতা! গায়কের নজিরবিহীন অশ্লীলতায় স্তব্ধ নেটপাড়া

নচিকেতা বাংলা গানের জগতে একটি অত্যন্ত পরিচিত নাম। নব্বইয়ের দশকের তাঁর নানান গান এক অন্য মাত্রা পায়। তাঁর জীবনমুখী গানে আট থেকে আশি, সকলেই মুগ্ধ। এমন কোনও বাঙালি হয়ত নেই, যে নচিকেতার একটি গান হলেও শোনেননি। কিন্তু এখন নচিকেতার বাজারদর কমেছে। এখন সেভাবে তাঁকে আর পাওয়া যায় না। তবে তা বলে তাঁর ভক্তসংখ্যা কিন্তু কমেনি।

এখনও পাড়ায় পাড়ায় যদি নচিকেতার গানের অনুষ্ঠান হয়, তাহলে সে ভিড় হয় দেখার মতো। একসময় নিজের গানের মধ্যে দিয়ে নচিকেতা তৎকালীন বাম সরকারকে তুলোধোনা করতে কোনও কসুর করেননি। গানের মাধ্যমেই একাধিকবার সরকারকে দুষেছেন তিনি। তবে সরকার পরিবর্তনের পর তিনি আর সেই ধারা বজায় রাখেননি।

বাম কর্মী-সমর্থকদের মতে, মুখ্যমন্ত্রীর কাছের ও পছন্দের মানুষ হওয়ার জন্যই কাঁটা ফোটানো গান থেকে বিরত থেকেছেন নচিকেতা। তবে ফের তাঁকে তাঁর পুরনো অবতারে দেখা গেল। সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে, যাতে তাঁকে একটি গান গাইতে ও গানের মাঝেই কিছু অশ্লীল ভাষা ব্যবহার করতে শোনা যায়।

গানের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত একরাশ দর্শকের মধ্যেই অকথ্য গালাগালি দেন তিনি। নাম না করেই শুভেন্দু অধিকারী ও তৃণমূলত্যাগী নানান নেতা-বিধায়কদের ‘শূয়োরের বাচ্চা’ বলে মন্তব্য করেন তিনি যা অত্যন্ত কুরুচিকর। এক তৃণমূল নেতাই তাঁর এই মন্তব্যের বিবরণ দিয়েছেন ফেসবুকে।

ভিডিও দেখা যাচ্ছে, নচিকেতা ‘একদিন ঝড় থেমে যাবে’ বলে গানটি গাইছেন। এই গানের মাঝেই দলছাড়া তৃণমূল নেতা-মন্ত্রীদের বিষয়ে তিনি বলেন যে ভালো দাম পেয়েছে তাই ভোটের আগে দলবদল। তিনি আরও বলেন যে, কীভাবে আমাদের এখানে খেলা চলে। এতদিন থাকল কোনও একটা দলে। কিন্তু ঠিক ভোটের আগেই মনে হল আর থাকা যাচ্ছে না। এরপরই তিনি সেই তৃণমূলত্যাগী নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে গালাগালি দিয়ে বসেন। এমনকি, আরও খারাপ বিষয়, ওঁর গালাগালি দেওয়ার পর দর্শকাসন থেকে চিৎকার করে ওঁর উৎসাহ আরও বাড়ানো হয়। তবে নচিকেতার মতো এক উচ্চমানের গায়কের থেকে এই ধরণের অশ্লীল ব্যবহার একেবারেই কাম্য নয় বলেই মনে করছেন অনেকেই।

RELATED Articles