আগামী সপ্তাহেই সেই শুভক্ষণ। দীর্ঘদিনের সম্পর্ক পেতে চলেছে স্বীকৃতি। এক হবে চারহাত। মিলে যাবে দুই মন। বিয়ের চূড়ান্ত ক্ষণের আগেই পার্টিতে মজেছেন হবু দম্পতি। নীল ও তৃনার নতুন এই পার্টি নাচে এখন নিজেদেরও কোমর দোলাচ্ছেন তাদের অনুরাগীরা।
সম্প্রতি, অভিনেত্রী তৃনা সাহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে তাঁর হবু স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে পার্টিতে নাচতে দেখা গিয়েছে। একটি পানশালায় গিয়ে চুটিয়ে মজা করছেন তাঁরা। দীপিকা পাডুকোন ও ফারহান আখতারের ছবি ‘কার্ত্তিক কলিং কার্ত্তিক’-এর ‘উফ তেরি আদা’ গানে তুখর নাচছেন তৃনা। এরপরই তাঁকে যোগ দেন নীলও। তাদের দুজনের এই নাচের ভিডিও শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
View this post on Instagram
তাদের এই ভিডিও দেখে তাদের অফুরন্ত ভালোবাসা জানাতে শুরু করেছেন তাদের অনুরাগীরা। প্রিত এই জুটিকে আগাম শুভেচ্ছাও জানিয়েছে তাদের ভক্তকূল।
প্রসঙ্গত, নীল ও তৃনা বাংলা টেলিভিশন জগতের বেশ চেনা মুখ। এখন নীলকে দেখা যাচ্ছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের চরিত্রে ও তৃনাকে দেখা যাচ্ছে ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের চরিত্রে। নিজেদের বিয়ের দিন ঘোষণা করার পরই বাগদান সেরে ফেলেন নীল ও তৃনা। বেশ সুন্দর করে হয়েছে তাদের প্রি-ওয়েডিং ফটোশুটও। তৃনা নিজের গার্ল গ্যাং-এর সঙ্গে ব্যাচেলর পার্টি সেরে ফেলেছেন। নীলও তাঁর বন্ধুদের সঙ্গে করেছেন ব্যাচেলর পার্টি। তৃনা মামাবাড়িতে আইবুড়োভাত খাওয়া থেকেই আইবুড়োভাত পর্ব শুরু করেছেন, তেমনি অন্যদিকে, নীল আবার ‘কৃষ্ণকলি’-র সেটেই আইবুড়োভাত খেয়েছেন। কিছুদিন আগেই এই হবু দম্পতি অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলার নতুন ফ্ল্যাটে আইবুড়োভাত খান। আগামী ৪ই ফেব্রুয়ারি কলকাতার এক বিলাসবহুল ক্লাবে বসবে নীল ও তৃনার বিয়ের আসর।





