তৃণমূলে নাকি কাজ করা যাচ্ছে না, বিজেপিই নাকি একমাত্র উপায় জনসেবার। গোটা বছর ছেড়ে ভোটের মুখে মানুষের সেবা করতে হঠাৎই দলবদল-এর ব্যাপক হিড়িক পড়েছে রাজ্যজুড়ে। তৃণমূল ত্যাগীদের জেরে ফুলেফেঁপে উঠছে পদ্মফুল।
গতকালই বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ কৌশিক রায় জনসেবার উদ্দেশ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তাঁর গেরুয়া শিবিরে যোগদানে হতভম্ব হয়েছেন অনেকেই। আর এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার স্টেজেও দেখা গেছে তাঁকে। এবার তিনিও জোড়া ফুল শিবির ছেড়ে এবার পদ্ম শিবিরে।
বিজেপিত শিবিরে যোগ দেওয়ার জন্য আজ অর্থাৎ শনিবার দিল্লি উড়ে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রর শিবির বদলের খবর নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক চরিত্র বদল করতে চলেছেন।





