দোলের দিনে ভাং খেয়ে যাচ্ছেতাই কান্ড ঘটান অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দীকী! লজ্জার কথা জানালেন নিজেই

বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। ছোট ছোট চরিত্র দিয়ে শুরু করলেও পরে তিনি বড় অভিনেতা হিসেবে পরিচিতি পান। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ের পাঠ নেওয়া এই অভিনেতার জীবন সংগ্রামের গল্পও কম চমকপ্রদ নয়। একসময় এমন দিনও গেছে, যখন তাঁর ঠিকমতো খাবার জোটেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এনএসডি-র দিনগুলির একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনান। দোল উৎসবের দিন সেখানে বিশেষ ধরনের ঠান্ডা পানীয় খাওয়ার রেওয়াজ ছিল। সেই দিন প্রথমবার ভাং খান নওয়াজ়। প্রথমে ভালো লাগায় তিনি বারবার সেই পানীয় খেতে থাকেন, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়।

নওয়াজ় জানান, কিছুক্ষণ পর থেকেই তিনি নিজেকে অন্য জগতে অনুভব করতে থাকেন। তাঁর মনে হচ্ছিল, তিনি যেন মহাভারতের অশ্বথামা। হাতে তির-ধনুক আছে, আর তিনি গাছে উঠছেন, দেওয়াল টপকাচ্ছেন। এই অবস্থায় তিনি প্রায় পাঁচ ঘণ্টা ধরে একটানা অভিনয়ের মতো আচরণ করে যান।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে বাড়ছে নায়ক-নায়িকার ঘনিষ্ঠতার উ’ত্তাপ, টলিপাড়ায় ধারাবাহিক জুটির দুর্নিবার প্রেমের গুঞ্জন! কারা সেই জুটি জানেন?

 

ঘটনা এখানেই শেষ হয়নি। পাঁচ ঘণ্টা পর তাঁর মনে হয়, তাঁকে ঘিরে একটি বৃত্ত আঁকা হয়েছে। কেউ নাকি সতর্ক করে দিয়েছে, সেই বৃত্তের বাইরে পা রাখলেই তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। এই ভয় এতটাই প্রবল ছিল যে, তিনি সেই জায়গা থেকে নড়েননি।

নওয়াজ় বলেন, আরও প্রায় তিন ঘণ্টা তিনি সেই জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন। আশেপাশের মানুষ তাঁকে সরে যেতে বললেও তিনি রাজি হননি। তাঁর মনে হচ্ছিল, এতে তাঁর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই অভিজ্ঞতার পর থেকে তিনি আর কখনও ভাং খাওয়ার সাহস করেননি।

আরও অন্যান্য খবর