আরিয়ান খানের মা’দ’ক মামলার সাক্ষীকে দিয়ে ফাঁকা পঞ্চনামায় সই! সাক্ষীর অভিযোগকে ‘মিথ্যা রটনা’ বলে দাবি NCB-র

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে নিয়ে তোলপাড় গোটা সংবাদমাধ্যম-সহ ইন্ডাস্ট্রি। এখন আবার সামনে এসেছে অনন্যা পান্ডের নামও। নানাজনে নানা মতামত দিচ্ছেন এই ঘটনা নিয়ে। এদিকে রবিবার দিন সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে নিজের মতামত দিলেন মা’দ’ক মামলার এক সাক্ষী। তাঁর মন্তব্যে সাড়া পড়ে গিয়েছে নেটপাড়ায়। কে মিথ্যে বলছেন? আর কে সত্যি? তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সকলে। যদিওবা সেই ব্যক্তির বলা কথা ‘মিথ্যা রটনা’ বলে দাবি করেছে এনসিবি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন, তাঁরা ঠিক সময়ে জবাব দেবেন। আদতে আরিয়ান খান গ্রেফতারের সঙ্গে সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর সঙ্গে এক ব্যক্তির সেলফি ভাইরাল হয় নেটপাড়ায়। সেই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি।

আরিয়ান খানের মা'দ'ক মামলার সাক্ষীকে দিয়ে ফাঁকা পঞ্চনামায় সই! সাক্ষীর অভিযোগকে 'মিথ্যা রটনা' বলে দাবি NCB-র

প্রথমে সন্দেহ করা হয়েছিল তিনি এনসিবির এক কর্তা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ধৃত আরিয়ান খানের সঙ্গে কেন নিজস্বী তুলেছেন সেই ব্যক্তি? এরপর এনসিবি বিবৃতি দিয়ে জানায়, কিরণ তাঁদের কেউ নন। বরং কিরণ এখন পলাতক। এদিকে কিরণের সহযোগী প্রভাকর সেইল জানিয়েছেন, তদন্তকারী সংস্থা তাঁকে ফাঁকা পঞ্চনামাতে সই করিয়েছে।

তিনি জানিয়েছেন, ভয় পাচ্ছেন। তিনি সমীর ওয়াংখেড়ের তরফ থেকে বিপদের আন্দাজ করছেন। পাশাপাশি দাবি করেছেন, কিরণ ‘অস্বাভাবিক ভাবে নিখোঁজ’ রয়েছেন। তাই তাঁর সন্দেহ বেশি করে হচ্ছে সমীর ওয়াংখেড়েকে নিয়ে।

কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়েছেন এবং দাবি করেছেন, আরিয়ানের বিরুদ্ধে মুখ খোলার জন্য ১৮ কোটি টাকার চু্ক্তি হয়েছে। ঝুঁকি রয়েছে জীবনের। তিনি শুনেছেন এই নিয়ে কথা। এদিকে এনসিবির দাবি তবে এতদিন ধরে আরিয়ান বন্দি থাকেন কি করে? তাঁদের দফতরে সিসিটিভি রয়েছে, তাই দফতরে বসে, যে কোনও কাজ করা যাবে না। সঙ্গে এই সমস্ত বিতর্ককে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছেন এনসিবির কর্তারা।

এরইমধ্যে বলিউডের অনেক তারকারাই দাবি করেছেন, শাহরুখ খানের ছেলে ফেঁসেছেন রাজনীতিক চক্রান্তে। মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে আরিয়ানকে। এমনিতেই বিজেপি বিরোধী বলে পরিচিত বাদশা। তারমধ্যে আরিয়ানের গ্রেফতারি ও মা’দ’ক কান্ডে তাঁর যোগ নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী নিজেদের মন্তব্য রেখেছেন। তাঁরা দাবি করেছেন, মুম্বইতেই বিজেপি ঘেঁষা আদানীর বন্দরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ার সঙ্গে লখিমপুর খেরি-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিসের নাম জড়িয়ে যাওয়ার ঘটনা থেকে নজর সড়াতেই শাহরুখের ছেলেকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন আবার এনসিবিকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে।

RELATED Articles