নিয়ম করে তৃণমূল (TMC) সমর্থকদের হাতে মার খাচ্ছেন বিজেপি (BJP) সমর্থকরা। একুশের বিধানসভা নির্বাচনের (Assembly election) আগে এটাই বঙ্গ রাজনীতির (West Bengal politics) চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে।
তবে শুধু মারধরই নয় ঘর ভাঙচুর, শ্লীলতাহানি, খুন বাদ যাচ্ছে না কোনও কিছুই। মহিলা পুরুষ নির্বিশেষে তৃণমূল সমর্থকদের হাত উঠছে সবার উপরেই। আর এবার তাদের আক্রমণের শিকার হতে হল এক প্রাক্তন সেনা কর্মীকে। শুধুমাত্র বিজেপি (BJP) করার অপরাধে তাঁকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।
আক্রান্তের নাম অনন্ত মাইতি (Ananta Maity)। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। শাসকদলের মারের আঘাতে গুরুতর আহত ওই প্রাক্তন সেনাকর্মী বর্তমানে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাছে ওই প্রাক্তন সেনা কর্মী ও বর্তমান বিজেপি সমর্থক অভিযোগ করেছেন, বিজেপি করার জন্য এর আগেও বহুবার তাঁকে হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীরা।
বিগত শনিবার ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়ি আলামচক বেলদা গ্রামে (Belda Village) ফিরছিলেন তিনি। তখনই হঠাৎ রাস্তায় তাঁর ওপর রড – লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যাপক মারধরে সংজ্ঞা হারান তিনি। এর পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পটাশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে যথারীতি ঘটনার দায় ঝেড়ে ফেলে পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তাদের দাবি, দিন কয়েক আগে বাজারে এক তৃণমূল কর্মীকে মারধর করেছিল বিজেপি সমর্থকরা। শনিবার সেই নিয়ে আক্রান্তের সঙ্গে বিবাদ বাঁধে তৃণমূল কর্মীদের। তা থেকেই হাতাহাতি শুরু হয়।





