নীল-তৃনাকে আইবুড়োভাত খাওয়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, কী কী ছিল তাদের মেনুতে?

আর মাত্র ১০ দিন পরই তাদের বিয়ে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত আয়োজন, তার সঙ্গে শুটিং, সবই একসঙ্গে সামাল দিচ্ছেন নীল ও তৃনা। এরই মধ্যে চলছে আইবুড়োভাত খাওয়ার পালা। মামাবাড়িতে আইবুড়োভাত খাওয়া দিয়েই শুরু হয়েছেন তৃনার আইবুড়োভাত খাওয়ার পর্ব। নীলও ‘কৃষ্ণকলি’র শুটিংয়ের সেটে আইবুড়োভাত খেয়েছেন। এবার হবু বর-কনে একসঙ্গেই গেলেন আইবুড়োভাত খেতে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ফ্ল্যাটে।

এদিন হবু বরকনেকে পাত সাজিয়ে আইবুড়োভাত খাওয়ালেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। স্টার্টার থেকে ডেসার্ট কিছুই এদিন বাদ পড়েনি মেনু থেকে। শুরুতেই ছিল ছানা ও কড়াইশুঁটির চপ। এরপর গরম ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারি, ছানার ডালনা, খাসির মাংস সবই ছিল একের পর এক। শেষ পাতে মিষ্টি দই আর চকোলেট মাড। এছাড়াও চিকেনের রেসিপিও কিছু ছিল।

নীল-তৃনাকে আইবুড়োভাত খাওয়ালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, কী কী ছিল তাদের মেনুতে?

অঙ্কুশের সঙ্গে তৃনার আলাপ ‘আরশিনগর’ ছবিতে অবজারভার হিসেবে কাজ করার সময় থেকেই। এর ঐন্দ্রিলার সঙ্গে তার আলাপ স্টার জলসার ধারাবাহিকে কাজ করার সুবাদে। এই সময় থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে তাদের বন্ধুত্ব। এদিন ইনস্টাগ্রামে তাদের চারজনের একটি ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, “প্রিয় বন্ধু ও আমাদের প্রিয় শিশুর আইবুড়োভাত। চিরকাল এভাবেই ভালো থাক”। এই ছবির কমেন্টে তৃনা লিখেছেন, ‘আই লাভ ইউ অনেকককক”। এই ছবিতে নীল আবার অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ের আভাসও দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

আগামী ৪ই ফেব্রুয়ারি কলকাতার এক ক্লাবে বসে নীল ও তৃনার বিয়ের আসর। দীর্ঘ ১০ বছরের সম্পর্ককে নাম দিতে চলেছেন এই তারকা জুটি। এরপর ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন হবে তাদের গ্র্যান্ড রিসেপশন। আবার কানাঘুষো শোনা যাচ্ছে, অঙ্কুশ ও অইন্দ্রিলাও এই বছিরেই বিয়ে সারতে চলেছেন। বন্ধু অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের ছবিতে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের করার কথা বলেন অঙ্কুশ।

RELATED Articles