খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সমস্ত টাকা।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত হয় রবিবার বিকেলে। কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া গেলে নেহা তই কৌতুহল বশে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছানোর পর চক্ষু ছানাবড়া হয়ে যায় সকলেই। তাঁরা দেখেন, ঘাটের কাছে পড়েছে একটি বস্তা। আর তাতে ভর্তি ১০, ২০, ৫০, এমনকী, ১০০ টাকার নোট! আগুন জ্বালিয়ে সেই নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে।
আর এইরকম খবর হাওয়ার থেকেও দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়নোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বেশ টাকাও ঢুকিয়ে নেন নিজের পকেট।





