নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টেলিভিশনের পর্দার বেশ পরিচিত মুখ। গত ৪ঠা ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন এই তারকা দম্পতি। দীর্ঘ দশ বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এবার এই দম্পতি উড়ে গেলেন হানিমুনের উদ্দেশ্যে।
নীল ও তৃণার ইচ্ছে ছিল বিদেশে ঘুরতে যাওয়ার। কিন্তু কাজের ফাঁকে সময়ই করে উঠতে পারছিলেন না কেউই। বর্তমানে দুজনেই ব্যস্ত টেলিভিশনের কাজে। তার উপর কিছুদিন আগেই এই নবদম্পতি যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে ভোটের সময় প্রচারেও ব্যস্ত হয়ে পড়েন তারা। তবে এবার একটু ছুটি পেয়েই দার্জিলিং-এর পথে বেরিয়ে পড়লেন নীল ও তৃণা।
আরও পড়ুন- অর্কদীপকে ‘সা রে গা মা পা’র চ্যাম্পিয়ন করতে টাকা খাইয়েছে ইমন, লাইভে এসে মোক্ষম জবাব দিলেন গায়িকা
কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তৃনাকে নিয়ে বেজায় বিপদে পড়েছে নীল। এমনকি তৃনার নামে উঠেছে বিস্তর অভিযোগ। হঠাৎ কী এমন হল যাতে নীলের মুখে তৃণাকে নিযে শোনা গেল বিস্তর অভিযোগ । তৃণার আচরণে আর বায়নাক্কায় তিনি বলেই বসলেন, ‘ফেঁসে গেছি আমি অকালে’।
View this post on Instagram
আরও পড়ুন- এই বয়সেই দিদিমা হলেন রনিতা, শেয়ার করলেন মেয়ের বিয়ের ছবি, সঙ্গে রয়েছে পাঁচ নাতি-নাতনিও
না না, একবাড়ে ঘাবড়াবেন না। দুজনে বেশ মজায় আছেন। দার্জিলিং গিয়ে চুটিয়ে রোম্যান্সও করছেন দুজনে। সম্প্রতি পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাথরুমের মধ্যে ঢুকে কানে হেডফোন লাগিয়ে বাথটবে গা এলিয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাণির মতো রেড ওয়াইনে চুমুক দিচ্ছেন তৃণা । আর বাথরুমের বাইরে নীল অপেক্ষা করছেন তাঁর জন্য । নীল-তৃণার মজার এই ভিডিও মন জয় করে নিয়েছে দর্শকদের । তাদের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।





