কনের বেশে বিয়ের জন্য প্রস্তুত নেহা, ভাইরাল হল বিয়ের কার্ডও

হাতে মাত্র আর কয়েকদিন। এরপরেই এক হতে চলেছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। তাদের বিয়ের খবরেই এখন গোটা বলিউড জমজমাট। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাদের বিয়ের কার্ডও। নেহা ও রোহনপ্রীতের ইনস্টাগ্রামের একটি ফ্যান পেজ থেকে এই কার্ডের ছবি শেয়ার করা হয়। তবে এই কার্ডের সত্যতা নিয়ে ধন্দে রয়েছেন নেহা ও রোহনপ্রীতের ভক্তেরা। তবে কার্ডে দুজনের নামও দেখা যাচ্ছে। এই কার্ড অনুযায়ী নেহা ও রোহনপ্রীত বিয়ে করতে চলেছেন পঞ্জাবে। কিন্তু আগে শোনা যাচ্ছিল তারা দিল্লিতে বিয়ে করবেন। তার এই বিষয়ে সন্দেহ আরও গাঢ় হয়েছে।

https://www.instagram.com/p/CGbyDtDjP_3/?utm_source=ig_web_copy_link

সদ্য ভাইরাল হওয়া কার্ড অনুযায়ী ২৬শে অক্টোবর পঞ্জাবে বিয়ে করতে চলেছেন নেহা ও রোহনপ্রীত। তবে তাদের বিয়ে যে হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনেই দিন গুনতে শুরু করেছেন তারা। তাদের বিয়ের আগেই মুক্তি পেতে চলেছে তাদের নতুন মিউজিক ভিডিও ‘নেহু দা বিয়াহ’।

 

View this post on Instagram

 

Jab we met! ♥️🙈 @rohanpreetsingh 🥰 #LoveAtFirstSight 🙌🏼 #NehuDaVyah #NehuPreet

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

সম্প্রতি তাদের নতুন মিউজিক ভিডিও-এর প্রথম পোস্টার সামনে এসেছে। মিউজিক ভিডিওর গানের সুর ও কথা, দুটোই নেহার নিজের দেওয়া। পোস্টারে দেখা যাচ্ছে, তিনি গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছেন ও তার সঙ্গে রোহনপ্রীতের পরনে রয়েছে সাদা কুর্তা পাজামা ও হলুদ পাগড়ি। একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন তারা।

তাদের এই পোস্টার শেয়ার করে নেহা লেখেন, “নেহু দা বিয়াহ ফিচারিং মায় রোহু”। অন্যদিকে এই একই পোস্টার শেয়ার করে রোহনপ্রীত লিখেছেন, “যে দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই দিনটা অবশেষে এসে গেল। আজ আমরা আমাদের প্রথম পোস্টার লঞ্চ করছি। আমার ঘরওয়ালি নেহা ও আমার গান মুক্তি পাচ্ছে এই ২১শে অক্টোবর”।

তাদের মিউজিক ভিডিও নিয়ে সব প্রশ্ন পরিষ্কার হলেও তাদের বিয়ে নিয়ে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার সেই সব প্রশ্নের জট কবে খুলবে বা এই নিয়ে নেহা ও রোহনপ্রীত কি প্রতিক্রিয়া দেবেন, এখন সেই দিকে তাকিয়ে তাদের ভক্তকূল।

RELATED Articles