Neha Kakkar’s pregnancy: রহস্যভেদ! অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আসল সত্যি প্রকাশ করলেন নেহা কক্কর নিজেই

অবশেষে হল রহস্যের সমাধান। সমাধান সূত্র দিলেন গায়িকা নিজেই। নেপথ্যে ইনস্টাগ্রাম। ফের একটি ছবি পোস্ট করলেন নেহা কক্কর। এতেই বোঝা গেল গতকাল তিনি যে ছবিটি পোস্ট করেছিলেন, তা আসলে তাঁর ও তাঁর স্বামী রোহনপ্রীতের নতুন মিউজিক ভিডিও, ‘খেয়াল রাখিয়া কর’-এর ছবি।

গতকাল, শুক্রবার, ইনস্টাগ্রামে রোহনপ্রীতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা। ক্যাপশনে লেখা, “খেয়াল রাখিয়া কর”। সেই ছবিতে অন্য কিছু লেখা ছিল না। সেই ছবিতে তাঁর অল্প বেবি বাম্পও দৃশ্যমান। এই দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল নেহার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নও উঠেছিল অনেক। অনেকেই নেহাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তিনি কী তাহলে বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এমনই সব মন্তব্যে জল্পনার ঝড় উঠেছিল নেট পাড়ায়।

তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে আরও বেশি উস্কে দিয়ে রোহনপ্রীত তাঁর ওই ছবিতে কমেন্ট করেছিলেন যে, “আব তোহ্‌ কুছ জ্যায়দা হি খ্যায়াল রাখনা পাড়েগা নেহুউউ”। এদিকে নেহার ভাই টনি কক্করও কমেন্ট করেছিলেন যে, “ম্যায় মামা বান জাউঙ্গা”।

কিন্তু আজ ফের সেই একই ছবি শেয়ার করে সমস্ত জল্পনারিতি করলেন নেহা। তবে এই ছবিতে নেহা ও রোহনপ্রীতের ছবির সঙ্গেও তাদের রয়েছে এই মিউজিক ভিডিওটি বৃত্তান্ত। বলা যেতে পারে, এটি তাদের নতুন মিউজিক ভিডিওর পোস্টার। এই ছবি পোস্ট করে সকলের মুখ কার্যত বন্ধ করে দিলেন নেহা। এর আগেও তিনি নিজের মিউজিক ভিডিও প্রচারের জন্য এরকমই কৌশল গ্রহণ করেছিলেন। মিউজিক ভিডিও প্রচারের কারণে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের ভুয়ো খবর প্রকাশ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসের ২৪ তারিখে গায়ক রোহনপ্রীত সিং-এর সঙ্গে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীহা। তাদের বিয়েতে কোনও কিছু খামতি ছিল। আলো, রোশনাই, ঝলমলে পরিবেশ, সবমিলিয়ে যাকে বলে ‘পারফেক্ট ওয়েডিং’। এরপর দু’বার রিসেপশন সেরে নবদম্পতি দুবাইয়ে উড়ে যান মধুচন্দ্রিমার জন্য।

RELATED Articles