‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’, দিলবর দিলবর’, গান গেয়ে নিজের ভক্তদের একরকম মাতিয়ে রাখেন নেহা কক্কর। বলিউডের বিভিন্ন হিট হিট গানের ডালি সাজিয়ে দর্শকদের সব সময় উপহার দিয়েছেন তিনি। নিজের সম্পর্ক নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন গায়িকা। এখন শোনা যাচ্ছে একজনকে নিজের মন প্রাণ দিয়ে ভালবেসে ফেলেছেন তিনি। কানাঘুষোয় শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি রোহন প্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে নেহা।
‘ইন্ডিয়া’স রাইসিং স্টার’ নামক রিয়্যালিটি শো-এ দ্বিতীয় স্থান অধিকার করেন রোহন প্রীত। সম্প্রতি ‘মুঝসে শাদি করোগি’- সিরিয়ালে কাজ করছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের একটি স্টোরিতে একটি ছবি পোস্ট করে নেহা লেখেন, “চলো নিয়ে করে ফেলি এই লকডাউনেই, খরচা বাঁচাই”। রোহন প্রীতের সঙ্গে সম্প্রতি ‘ডায়মন্ড দা চাল্লা’ নামক একটি গানের ভিডিওতে কাজ করেছেন নেহা। এই ভিডিও দেখেই নেটিজেনদের কেউ কেউ মনে করছেন খুব তাড়াতাড়িই বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। তবে এসবই প্রচারের জন্যই করা হচ্ছে কি না এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
https://www.instagram.com/p/CElJxX-nbO3/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত, এর আগে উদয় নারায়ণ-পুত্র আদিত্য নারায়ণকে নিয়েও এমনই জলঘোলা হয়। তখনও চারিদিকে রব উঠেছিল নেহা ও আদিত্য নাকি বিয়ে করছেন। এমনকি, উদয় নারায়ণও নাকি চেয়েছিলেন নেহাই তার পুত্রবধূ হয়ে আসুক। কিন্তু পরে আদিত্য জানান, সেসবই ছিল টিআরপি-এর জন্যই। মূলত নিজেদের নতুন মিউজিক ভিডিওকে বেশি প্রচার করার জন্যই এই সিদ্ধান্ত। সম্প্রতি, নেহাও এক সাক্ষাৎকারে বলেন যে তিনি ও আদি খুব ভালো বন্ধু। আদিত্য এই বছরেই বিয়ে করছেন, পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী। ওরা দুজনে খুব ভালো থাকুক, এমন কামনাই করেন তিনি। তাই এইবার রোহন প্রীতের ক্ষেত্রেও শুধুমাত্র টিআরপির জন্যই এমন খবরে থাকছেন কী না নেহা, সেই দিকেই তাকিয়ে তার ভক্তরা।






