কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জিতে ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে দলে বড়সড় ধাক্কা, সিনিয়র লেগ-স্পিনার অমিত মিশ্রর আইপিএল সফর এবারের মতো শেষ হল। আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লির তথা গোটা আইপিএলের অন্যতম সেরা বোলার অমিত মিশ্র। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মধ্যমাতে ফ্যাকচর হয় তাঁর।
৩রা অক্টোবরের খেলায় কেকেআর ব্যাটসম্যান নীতীশ রানার ক্যাচ করতে গিয়ে ৩৭ বছর বয়সী বোলার অমিত মিশ্র হঠাৎ আঙুলে চোট পান। বেশ ব্যথায় ছিলেন তিনি, তবে দুই ওভার ভালো বোলিং করেছিলেন যার মধ্যে শুভমন গিলকে আউট করেছিলেন।
মিশ্র এই মরসুমে তিনটি ম্যাচ খেলেছেন এবং কেকেআরের বিরুদ্ধে তাঁর ১/১৪ বাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২ টি উইকেটে নিয়েছিলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছিলেন সিএসকে-র বিরুদ্ধে, যদিও উইকেট পাননি। চোটের জন্য তিনি আবার ভারতে ফিরতে চলেছেন।





