একথা সত্যি যদি তার মুখে পড়েছেন স্টার জলসায় সম্প্রচারিত সিরিয়াল ‘মোহর’এর মুখ্য নায়িকা মোহর ওরফে সোনামনি সাহা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে লড়াই শুরু হয়েছে জনপ্রিয় জাপানিজ কার্টুন চরিত্র শিনচ্যানের। জাপানি চিত্রকর ইওশিতো উসুইের জনপ্রিয় কার্টুন চরিত্রের সঙ্গেই প্রতিযোগিতা শুরু ‘জাপানি ডল’ সোনামণির।

শিশুদের মনে বিশেষ জায়গা আছে শিনচ্যানের। যার বিভিন্ন কর্মকান্ড অনাবিল আনন্দ দেয়।
সারাদিন দুষ্টুমি করে বেড়ানোই কাজ শিনচ্যানের, নিজের উদ্ভট কীর্তির জন্য ছোটদের মধ্যে তাঁর দারুণ জনপ্রিয়তা।
অভিনেত্রীর এক অনুরাগী, মোহর ও শিনচ্যানের ছবি নিয়ে দুজনের নামের পাশে দুটি রি-অ্যাক্ট চিহ্ন দিয়েছেন। শিনচ্যানের জন্য ‘হা-হা’ এবং মোহর-এর জন্য ‘লাভ’, আর লিখেছেন, ‘ও সব বাদ দাও, আগে বল শিনচ্যান নাকি মোহর’।আর এই প্রতিযোগিতায় মোহরকে ব্যাপক চাপে ফেলেছে কার্টুন চরিত্র শিনচ্যান। বেজায় ট্রোলও হতে হয়েছে সোনামণিকে। বেশিরভাগ লিখেছেন, ‘এবার কিন্তু মোহর দিদি আন্দোলনে নামবে’, একজন তো আবার লিখে বসেছেন, ‘বিরিয়ানি-র সঙ্গে পান্তা ভাতের তুলনা’।
এর আগে একাধিক বার মোহর-এর হিরো শঙ্খর হাতেই ট্রোলড হয়েছেন সোনামণি। কখনও প্রতীক ‘পেঁয়াজের দাম বাড়ানোর জন্য’ দায়ী করেছেন সোনামণিকে।