নেপোটিজমের (Nepotism) কোপে পড়ে ‘তহেস নহেস’ই হয়ে গেল গানটির! ঈশান খট্টর (Ishan khattar) ও অনন্যা পান্ডে (Ananya Pandey) অভিনীত আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি খালি পিলি (Khali Peeli) ইতিমধ্যেই সত্যিই ভালোলাগার ভান্ডার খালি করে ফেলেছে। এখনো পর্যন্ত ইউটিউবে ছবিটির দুটি গান রিলিজ হয়েছে, এই গান দুটিতে ডিসলাইকের বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা।

তারমধ্যে সাম্প্রতিক একটি গান হল তহেস নহেস, যেখানে সাদা গেঞ্জি ও ডেনিমে দারাজ এর মধ্যে রাউডি স্টাইলে রোমান্স করতে দেখা যাচ্ছে শাহিদ কাপুরের ভাই ও চাঙ্কি পাণ্ডে কন্যাকে। আপাত দৃষ্টিতে দেখলে গানটি খুব খারাপ নয় কিন্তু যে হারে ডিসলাইক পড়ছে তাতে একটা কথা স্পষ্ট যে নেপোটিজমের ভয়াল অভিযোগের চক্করে পড়ে গিয়েছে এই ছবি।

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর গত তিন মাসে বলিউডের চেনা সমীকরণ পুরো বদলে গিয়েছে। কোন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সামান্য আত্মিক সম্পর্ক থাকলেই তাদেরকে রিজেক্ট করে দিচ্ছেন নেটিজেনরা। মনে করা হচ্ছে সেরকমই ঘটল অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এবং শাহিদ কপুরের সৎভাই ঈশান খট্টরের সঙ্গে।
যদিও বেশ কিছু নেটিজেন এর বক্তব্য, শুধুমাত্র নেপোটিজম এর কারণ নয়, গানের কথা থেকে শুরু করে, মিউজিক ও ইশান-অনন্যার নাচ, সবটাই নাকি খারাপ। এর আগে এই সিনেমার অন্য একটি গান বিয়ন্সে শর্মা জায়গি অন্য বিতর্কে পড়েছিল। সেখানে বর্ণ বৈষম্য এবং পপ তারকা বিয়ন্সেকে হেয় করার মত মারাত্মক অভিযোগ উঠেছিল। বাধ্য হয়ে বিয়ন্সের বানান চেঞ্জ করে দেয় সিনেমা কর্তৃপক্ষ। যদিও তাতে দর্শকদের ক্ষোভ থামেনি।
তারা যে কিছুতেই এই ছবিকে সাপোর্ট করবেন না তা বারবার স্পষ্ট করে দিয়েছেন। এর আগে এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল আলিয়া ভাট ও আদিত্য রয় কপুর অভিনীত সড়ক ২ ছবিকে। এবার পাল্লাটা খালি-পিলির। আগামী ২রা অক্টোবর এই ছবি মুক্তি পাবে সম্পূর্ণ নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম জিপ্লেক্সে। তবে সেটির অবস্থাও যে ভালো হবে না তা এখন থেকেই দিনের আলোর মতো স্পষ্ট।





