বেশ কিছুদিন ধরে শ্রাবন্তী ও রোশনকে নিয়ে নানান কথা উঠেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেরই ধারণা, ফের একবার বিয়ে ভাঙতে চলেছে শ্রাবন্তীর। জানা গিয়েছে, বর্তমানে আলাদাই থাকছেন শ্রাবন্তী ও রোশন। নিজের ইনস্টাগ্রাম থেকেও রোশনকে নাকি আনফলো করে দিয়েছেন শ্রাবন্তী। দু’জনের একসঙ্গে পোস্ট ছবিও আর দেখা যাচ্ছে না ইনস্টাগ্রামে। কিন্তু এই নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান যে রোশনের মা খুব অসুস্থ, তাই রোশন তার মায়ের সঙ্গেই থাকছে। তাদের বিয়ের হানিমুন পর্ব নাকি শেষ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী ও রোশনের একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা গেছে শ্রাবন্তী নিষ্ঠাভরে করভা চৌথের ব্রত পালন করছেন। এটি গত বছরের করভা চৌথের ছবি। ছবি পোস্ট করে শ্রাবন্তী জানিয়েছিলেন রোশন ও তিনি দু’জনেই নির্জলা উপবাস করেছেন। কিন্তু এসবই এখন অতীত।
কিন্তু অন্যদিকে, শ্রাবন্তী ও রোশনের এই বিচ্ছেদের পর্বকে অনেকেই সস্তার পাবলিসিটি স্টান্ট বলে দেগেছেন। আসলে, শ্রাবন্তী ও রোশনের জয়েন্ট বিসনেস ভেঞ্চার আছে, জিমের বিসনেস খুলেছেন তারা। ৮ই নভেম্বর এক জিমের আরও একটি শাখা খুলতে চলেছে মধ্যমগ্রামে। তাই নেটিজেনদের একাংশের দাবী, এই বিসনেসকে আরও প্রচার করতে লাইমলাইটে থাকার জন্যই রোশনের সঙ্গে বিচ্ছেদের নাটকটি করছেন অভিনেত্রী।
নিজেদের কথার সমর্থনে তারা শ্রাবন্তী ও রোশনের একসঙ্গে পোস্ট করা কিছু ছবির কথা উল্লেখ করেছেন। শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে এখনও তাদের দু’জনের কাটানো কিছু ছবি রয়েছে। বিয়ের পর দু’জনের একসঙ্গে শিবমন্দিরে যাওয়ার ছবি হোক বা গত বছর দুর্গাপুজোর দশমীতে সিঁদুরখেলার ছবি, দু’জনের একসঙ্গে এই সব ছবিই ওই প্রোফাইলে রয়েছে। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, যদি তাদের সম্পর্কে চিড় ধরেই থাকে, তাহলে শ্রাবন্তী কেন এই ছবিগুলি মুছে দেন নি।
অল্প বয়সেই রাজীবের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। রাজীব তখন উঠতি পরিচালক। এরপর ছেলে ঝিনুকের জন্মের পর আবার অভিনয় জীবনে ফিরে আসেন অভিনেত্রী। সেই সময় বিভিন্ন জায়গায় রাজীব-শ্রাবন্তীকে সুখী দম্পতি হিসেবে দেখা গেলেও পরবর্তীকালে অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ আনেন। ফলে বিবাহ বিচ্ছেদ হয় দু’জনের।
এরপর শ্রাবন্তী কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে বিয়ে করেন। ক্যামেরার সামনে বেশ হাসিখুশিই দেখা যেতে থাকে নবদম্পতিকে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের। প্রায় দু বছর আগে রোশন সিং নামে এক পাইলটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ছেলে ঝিনুকের অনুমতি নিয়েই এই বিয়েতে সম্মতি জানান অভিনেত্রী। এই বছর এপ্রিল মাসে তাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে শ্রাবন্তী ও রোশন বড় পার্টির আয়োজন করেছিলেন, কিন্তু করোনা পরিস্থিতি তৈরি হওয়ায় সে পরিকল্পনা ভেস্তে যায়।





