বরাবরই তাঁকে আইপিএলে স্লো ব্যাটসম্যান বলে বিচার করা হয়েছে। কিন্তু এই বছর বাংলা তথা ভারতের অন্যতম সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা দেখিয়ে দিয়েছেন তিনি যথেষ্ট ভালো স্ট্রাইক রেট নিয়েও ব্যাট করতে পারেন। দলের দরকারে ওপেনিংয়ে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হত সানরাইজার্স হায়দ্রাবাদকে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ঋদ্ধিমান।
শুধু এই ম্যাচেই নয়, এইবারের আইপিএলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বড় ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিয়েছেন টেস্ট ছাড়াও স্বল্প ওভারের ক্রিকেটেও তিনি সফল হতে পারেন। ভারতীয় দলের স্বল্প ওভারের দলে সুযোগ পাওয়ারও যোগ্য তিনি। ঋষভ পন্থ ফ্লপ গেলে অনায়াসেই ভাবা যেতে পারে ঋদ্ধির কথা। কিন্তু যোগ্যতা অনুযায়ী সুযোগ পাননি ঋদ্ধি। কিন্তু ব্যাট হাতে ঋদ্ধি যোগ্য জবাব দিয়েছেন জাতীয় নির্বাচকদের।
যদিও এই বছরের আইপিএলের শুরু থেকেই কোনও ম্যাচ খেলেননি বাংলার পাপালি। হায়দ্রাবাদের ওপেনার জনি বেয়ারস্ট্রো ব্যর্থ হলে ওপেনিংয়ে সুযোগ পান ঋদ্ধি। আইপিএলে মাত্র চার ম্যাচ খেলে ৭১.৩৩ গড় নিয়ে ২১৪ রান করেছেন তিনি। করেছেন দুটি হাফ-সেঞ্চুরিও। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচীন তেন্ডুলকরও মনে করছেন যে, ঋদ্ধিমানকে কেবল টেস্ট ব্যাটসম্যান ভাবা ভুল। ঋদ্ধি টি-২০ তেও বেশ ভালো। এখন এটাই দেখার যে ফর্মে থাকা পাপালি যোগ্য সুযোগ পান কিনা ভারতীয় দলে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!