সন্ধ্যে নামলেই বাড়ির মা-কাকিমারা টিভির রিমোট হাতে বসে পড়েন ধারাবাহিক দেখতে। চলতি সময়ে এই ধারাবাহিক দেখার বিষয়টি যেন এখন বাঙালির প্রত্যেক ঘরে ঘরে ছেয়ে গিয়েছে। চায়ের পেয়ালা হাতে ধারাবাহিক দেখা চাই-ই চাই।
নানান ধারবাহিকের কিছু ধারাবাহিককে দর্শক বেশি আপন নেয়। সেইরকমই একটি ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইকেও দর্শক খুব তাড়াতাড়িই খুব আপন করে নিয়েছে।
আরও পড়ুন- ৪৭-এর ছেলে অবিবাহিত! সমাজে দুর্নাম হচ্ছিল বলে খুন করল বাবা-মা!
প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপির শীর্ষে জায়গা করে নিয়েছে। মিঠাই অর্থাৎ সৌমিতৃষার অভিনয়, তাঁর মিষ্টি মিষ্টি কথা আর উচ্ছেবাবুর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন, সবই এই ধারাবাহিককে বেশ জনপ্রিয় করে তুলেছে।
গত বেশ কিছু সপ্তাহ ধরে এই ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথমে রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সৌমিতৃষা। নানান সময় নানান ছবি শেয়ার করেন তিনি। এরই মধ্যে সম্প্রতি শেয়ার করা একটি ছবি নজর কেড়েছে সকলের।
সোশ্যাল মিডিয়ায় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা ও অভিনেতা শুভ্রজিত সাহার ছবিতে ছয়লাপ। এমনকি, ‘মিঠাই’ ফ্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে অনেক ছবি। আর এই ছবি দেখেই অভিনেত্রীর অনুরাগীদের ধারণা, তাঁরা দুজন প্রেম করছেন। এমনকি, তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই। তবে সেই মন্তব্যে একেবারেই সায় দেননি সৌমিতৃষা।
View this post on Instagram
আরও পড়ুন- বিমানবন্দরের লাউঞ্জে বসে শাহী লাঞ্চ করছে বাঁদর! বিশেষ এই অতিথির কাজকর্ম ভাইরাল নেট দুনিয়ায়
আসলে সৌমিতৃষার মতে, আজকের দিনে দাঁড়িয়ে কোনও ছেলে বন্ধুর সঙ্গে ছবি দেওয়া মানেই কী সেটা তাঁর প্রেমিক হতেই হবে? অভিনেত্রী এও জানান যে শুভ্রজিত সাহা ও প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়, উভয়েই তাঁর খুব ভালো বন্ধু। আর তারা দুজনেই করোনা আক্রান্ত। তাই তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৌমিতৃষা এও বলেন যে তিনি যদি প্রেম করেন, তাহলে সকলে জানতেই পারবেন।





