বিমানবন্দরের লাউঞ্জে বসে শাহী লাঞ্চ করছে বাঁদর! বিশেষ এই অতিথির কাজকর্ম ভাইরাল নেট দুনিয়ায়

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কিছুই হয়। কত মানুষ এ সোশ্যাল মিডিয়ার জন্য কত বদনাম হয়, ট্রোল হয়, আবার এই সোশ্যাল মিডিয়াই অনেক মানুষকে রাতারাতি ভাইরাল করে দেয়। তবে শুধু মানুষ বা মানুষের ভিডিওই না, অন্যান্য ভিডিওও কিন্তু হঠাৎ জনপ্রিয়তা লাভ করে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। পুরনো কোনও ভিডিও হঠাৎ ট্রেন্ডে চলে আসে।

সম্প্রতি, এরকমই একটি ভিডিও ফের বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে বসে এলাহি খাবার খাচ্ছে এক বাঁদর। আসলে, যাত্রীদের জন্য রাখা খাবারই একা সাবার করছে ওই বিশেষ অতিথি। টানা টেবিলে থরে থরে সাজানো খাবার, আর সেই টেবিলেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে লাফিয়ে নানান খাবার খেয়ে বেড়াচ্ছে সেই বাঁদর। আর তাঁকে বাগে আনতে কালঘাম ছুটছে বিমানবন্দরের কর্মীদের।

আরও পড়ুন- মানুষ বাঁচুক আগে! করোনা রোগীদের জন্য আমিষ রান্না করে ১০৪ বছরের ধর্মীয় অনুশাসন ভাঙল ভারত সেবাশ্রম সঙ্ঘ

টেবিলে রাখা নানান লোভনীয় খাবার যখন সে বেশ আয়েশ করেই খাচ্ছে, তখন তাঁকে দেখতে পায় লাউঞ্জের কর্মীরা। এরপরই শুরু হয় তাঁকে নিয়ে ব্যস্ততা। বাঁদরটিকে তাড়াতে এগিয়ে এলে সে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় আর লাফালাফিও বন্ধ করে দেয়। এরপর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। তবে যাওয়ার আগে বেশ মজার একটি কাণ্ড ঘটায় বাঁদরটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, পালানোর সময় সামনে ফলের ঝুড়িতে থাকা একটা কলা মুখে নিয়েই ছোটে সে। এক লাফ দিয়ে বেরিয়ে যায় লাউঞ্জ থেকে। কর্মীদের হাতে একেবারেই ধরা দেয়নি এই বিশেষ অতিথি।

এই গোটা ঘটনাটা ক্যামেরা বন্দি করে রাখেন এক ব্যক্তি। বিমানে ওঠার আগে লাউঞ্জের বাইরে অপেক্ষা করছিলেন তিনি। যাত্রীদের কোনও তোয়াক্কা না করেই বাঁদরটি যে নিজের শাহী লাঞ্চপর্ব চালিয়ে গিয়েছে, তা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

RELATED Articles