বলিউডের পাশে দাঁড়ানোয় নেটিজেনদের একাংশের রোষের মুখে অক্ষয় কুমার, ‘লক্ষী বোম্ব’ বয়কটের ডাক

সম্প্রতি সুশান্ত সিং রাজপুত ও বলিউডে মাদকযোগ নিয়ে নিজের নীরবতা ভেঙেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। বুকে হাত রেখে তিনি দাঁড়িয়েছিলেন বলিউডের পাশে। কিন্তু তার সেই ভিডিওই যে তার কাল হয়ে দাঁড়াবে তা কে জানত? আক্কির করা এই ভিডিও দেখে প্রবল চটেছে নেটদুনিয়ার একাংশ। তার এই ভিডিওর বিরোধিতা করে আক্কির নতুন ছবি ‘লক্ষী বোম্ব’-এর বয়কটের ডাকও দিয়েছেন নেটিজেনরা।

কয়েকদিন আগেই একটি ভিডিও শেয়ার করে সুশান্ত সিং রাজপুত ও বলিউডের সঙ্গে মাদকযোগের বিষয়টি তুলে ধরে। অক্ষয় কুমার। তার শেয়রা করা চার মিনিটের এই ভিডিওতে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু অনেক রকম ঘটনার সম্মুখীন করে তুলেছে। এমন অনেক ঘটনা সামনে এসেছে যা দর্শকদের সঙ্গে সঙ্গে অভিনয় মহলকেও দুঃখ দিয়েছে। এই ঘটনাগুলো তাদের নিজেদের কাজকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। বলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক খামতি রয়েছে যা সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের দেখার জন্য বাধ্য করেছে। এর মধ্যে একটি হল মাদক। বর্তমানে মাদকযোগ নিয়ে বলিউডে নানানরকম প্রশ্ন উঠছে।

তিনি এও বলেন যে, তিনি নিজের বুকে হাত রেখে মিথ্যে বলতে পারবেন না যে বলিউডে মাদকের সমস্যা নেই। কিন্তু তার মানে এই নয় যে সব তারকারাই মাদকসেবন করেন। এর পাশাপাশি তিনি এও বলেন যে, মাদক একটি আইনি বিষয়। তার ভরসা যে দেশের আইনশৃঙ্খলা, পরিকাঠামো, ও আদালত এর বিরুদ্ধে সঠিক বিবেচনা করেই কোনও রায় দেবে। তাছাড়া, সিনেমা জগতের প্রত্যেক তারকাই এনসিবি-এর তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলেই তার ধারণা। এমনকি, আক্কি হাত জোর করে নেটিজেনদের উদ্দেশে অনুরোধ করেছেন যেন তারা পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে বদনাম না করেন।

তার এই ভিডিওর পরেই নেটদুনিয়ার একাংশ তার বিরুদ্ধে কথা বলছেন। তাদের দাবী, বলিউডের নোংরা ঢাকতে চাইছেন অভিনেতা। এমন ভিডিও করে মাদকাসক্ত বলিউডকেই সায় দিচ্ছেন তিনি। অক্ষয় কুমার নিজে সিগারেট খান না। নেশাহীন এই অভিনেতা যুবসমাজের কাছে আদর্শ। কিন্তু মাদক নিয়ে তার এই বক্তব্য মোটেই ভালো চোখে দেখেন নি নেটদুনিয়া। আগামী ৯ই নভেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয়ের নতুন ছবি ‘লক্ষী বোম্ব’। এই ছবি বয়কটের ডাকেই সামিল হয়েছেন দর্শকদের একাংশ।

RELATED Articles

Leave a Comment