ভারতে করোনা অতিমারীর বাড়াবাড়ি সম্পূর্ণ মানুষ-চালিত! মোদীর ডাকে ট্রেন্ডিং হল #Unite2FightCorona হ্যাশট্যাগ

ভারতে ভয়াবহ আকার নিয়েছে চীনা ভাইরাস করোনা! যার পোশাকি নাম কোভিড-১৯ (Covid-19)। আজকেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (union minister of health and family welfare) তরফে টুইট করে জানানো হয়েছে, ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা গত মে মাসে ৫০,০০০ থেকে বেড়ে অক্টোবরে ৫৭ লাখে পৌঁছেছে।

এক‌ই সঙ্গে মন্ত্রক জানিয়েছে, ‘ভারতে কোভিড থেকে আরোগ্যের হার বহু গুণে বৃদ্ধি পেয়েছে। মে মাসে ৫০,০০ থেকে অক্টোবরে ৫৭,০০,০০০। প্রতিদিন ৭৫,০০০ এর বেশি রোগীর সুস্থ হয়ে ওঠার খবর পাওয়া গিয়েছে। সুস্থ হওয়ার হার অ্যাক্টিভ কেসের চেয়ে ৬.৩ গুণ বেশি (বর্তমানে মোট আক্রান্তের ১৩.৪%)।’

আজ বৃহস্পতিবার এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্রেন্ডিং হয় #Unite2FightCorona হ্যাশট্যাগ। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান ভারতে করোনার এই বাড়বাড়ন্ত সম্পূর্ণ‌‌ই মানব-চালিত।

নরেন্দ্র মোদি এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ভারতে অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়ছেন করোনা যোদ্ধারা। সংকল্পে অটল থাকার এই দৃঢ়তা দেশকে ধরে রাখতে হবে এবং ভাইরাসের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে বলে তিনি জানান।

একইসঙ্গে জনসমাজে সচেতনতা জাগানোর জন্য তিনি এই তীব্র সংক্রমণের বিরুদ্ধে লড়তে দেশবাসীকে মাস্ক ব্যবহার, হাত ধোওয়া এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে ‘দুই গজের ব্যবধান বজায় রাখার’ জন্য আহ্বান জানান।

টুইটারে তিনি লিখেছেন, ‘আসুন করোনার বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হয়ে লড়াই করি। সব সময় স্মরণে থাক: মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। দো গজ কি দূরি অভ্যাস করতে হবে। সকলে মিলে আমরা এই লড়াইতে সফল হব। সকলে মিলে আমরা Covid-19 এর বিরুদ্ধে জিতব।’

RELATED Articles

Leave a Comment