বাংলা টেলিভিশন থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম সাম্রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন উষসী চক্রবর্তী, ওরফে জুন আন্টি। তাঁর চরিত্র, বিভিন্ন রকমের মুখভঙ্গিমা এখন বাংলার মিম জগতে সর্বোচ্চ স্থানে আছে। তবে এবার শুধু বাংলায় নয়, জুন আন্টি সোজা পাড়ি জমালেন বলিউডে৷ তাও আবার যে সে ছবিতে নয়। খোদ অক্ষয় কুমারের পরবর্তী ছবিতে সরাসরি এন্ট্রি নিলেন তিনি। তবে সশরীরে নয়। পৌঁছে গেল তাঁর মুখভঙ্গি।
গত ৯ই অক্টোবর তারিখে রিলিজ হয়েছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি Laxmi Bomb এর ট্রেলার। ভুতের ছবি হলেও এটা মূলত একটা কমেডি ছবি। আর সেই ছবিতেই মহিলা বেশে দেখা গেছে অক্ষয়কুমার কে। শাড়ি পরে, চোখে কাজল, কপালে টিপ, হাতে চুড়ি পরে অক্ষয় কুমার একদম এক নতুন লুকে ধরা দিয়েছেন এই ছবিতে। আর সেখানেই ছোট্ট একটা অংশে অক্ষয় কুমার মুখ বাঁকিয়ে সেই বিখ্যাত পোজটা দিয়েছেন, যে পোজ দেখলে সবার প্রথমেই জুন আন্টির মুখ মনে পড়ে যাবে। এক কথায় মুখ বাঁকানোর ওই পোজটা জুন আন্টির যেন পেটেন্ট লুক হয়ে গেছে।

দেখুন এই ছবির ট্রেলার-
আর এই ট্রেলার রিলিজের পর থেকেই বাংলার নেটিজেনরা মেতে উঠেছেন অক্ষয় কুমারের ছবির সঙ্গে জুন আন্টির ওই ছবির মুখ পাশাপাশি রেখে নানারকম মিম বানানোতে। শুধু জুন আন্টির লুকের জন্যই নয়। অক্ষয় কুমারের এই লুক বেজায় হাসি মজার পরিবেশ সৃষ্টি করেছে সিনেমাপ্রেমীদের কাছে। তবে বাংলার দর্শকরা জুন আন্টির সঙ্গে অক্ষয় কুমারের মুখভঙ্গীর মিল খুঁজে পেয়ে বেজায় খুশি।





