বচ্চন পরিবারে এল নতুন সদস্য, ফের দাদু হলেন বিগ বি, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

বিগত বেশ কিছু মাস আগে গুঞ্জন রটে যে ঐশ্বর্য রাই বচ্চন নাকি অন্তঃসত্ত্বা। ফ৬এর মা হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনাও হয় ঢের। কিন্তু এরপর আর সেরকম কোনও খবর মেলে নি। এবার জানা গেল, বচ্চন পরিবারে নতুন সদস্য এসেছে। ফের অমিতাভ বচ্চন দাদু হলেন।

তবে তিনি দাদু হলেন তাঁর ভাইঝির  পুত্রসন্তানের। হ্যাঁ, বলি অভিনেতা কুণাল কাপুর বাবা হয়েছেন। অমিতাভ বচ্চনের ছোটো ভাই অজিতাভ বচ্চনের মেয়ে নয়না বচ্চনের সঙ্গে বিয়ে হয় কুণালের। বাবা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কুণাল লেখেন, “আমাদের প্রত্যেক শুভাকাঙ্খীদের জানাই… নয়না আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ আমাদের এইভাবে আশীর্বাদ করার জন্য”।

 

View this post on Instagram

 

A post shared by Kunal Kapoor (@kunalkkapoor)

এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কুণালের অনুরাগী থেকে শুরু করে একাধিক তারকা, সকলেই নতুন মা-বাবাকে অনেক অভিনন্দন জানিয়েছেন। প্রথম শুভেচ্ছা জানিয়েছেন নয়না ও কুণালের কাছের বন্ধু তথা বলি অভিনেতা হৃত্বিক রোশন। এই তালিকায় রয়েছেন অঙ্গদ বেদীও।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেন কুণাল ও নয়না। শোনা যায়, অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চন নাকি তাঁদের বিয়ের ঘটকালি করেছিলেন। নয়না বচ্চন অবশ্য বাবার মতোই বলিউড থেকে দূরে থেকেছেন। পেশাগতভাবে তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার।

কুণাল কাপুরকে শেষ দেখা যায় ডিসনি-হটস্টারের এরব সিরিজ ‘দ্য এম্পায়ার’-এ। ২০২১ সালের ২৭শে আগস্ট মুক্তি পায় এই সিরিজটি। তাঁকে দেখা যায় মুঘল সম্রাট বাবরের চরিত্রে। নানান মহলে কুণালের অভিনয়ের প্রশংসা হয়।

প্রসঙ্গত, এই বছরই ৮০ বছর পূর্ণ করবেন অমিতাভ বচ্চন। তবে এই বয়সেই অভিনয় জগতে দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘চেহরে’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে। এরপরও তাঁর হাতে পরপর অনেকগুলি ছবি রয়েছে। এর মধ্যে রয়েছে, ঝুন্ড, ব্রহ্মাস্ত্র, কন্নড় ছবি বাটারফ্লাই, গুড বাই, ও আরও একটি নাম না হওয়া ছবি।

আরও অন্যান্য খবর