গল্পের গরু সোজা মহাকাশে উঠেছে! গুনগুনকে মুখে কাপড় বেঁধে কিডন্যাপ করছে সৌজন্য! হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা

সম্প্রতি ‘খড়কুটো’ ধারাবাহিকে চলতে থাকা কাণ্ডকারখানা মোটেই পছন্দ হচ্ছিল না নেটিজেনদের। বাড়িতে আশা নতুন সদস্যকে নিয়ে গুনগুনের বাড়াবাড়ি দেখে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রীও। এমনকি কিছুজন খড়কুটো ধারাবাহিকে তাঁকে দেখতে আপত্তি জানিয়েছিলেন। একজন বাচ্চা অবসেসড মাথা খারাপ চরিত্রকে বাদ দেওয়ার দাবি করেছিল নেট নাগরিকদের একাংশ।

প্রসঙ্গত ধারাবাহিকে মিষ্টির বাচ্চাকে কেড়ে নিয়ে জোর করে নিজের কাছে রেখেছিল গুনগুন। সারাক্ষণই পুচুসোনাকে নিয়ে তাঁর বাড়াবাড়ি একদমই পছন্দ হচ্ছিল না দর্শকদের। তাঁর আচরণ একেবারেই বেমানান দেখাচ্ছিল দর্শকদের কাছে। ধারাবাহিকের শুরু থেকে যে গল্প ছিল তাতে হঠাৎ একটি বাচ্চাকে নিয়ে বাড়ির দুই বউয়ের মধ্যে ঝগড়া মেনে নিতে পারছিলেন না কেউই। সম্প্রতি মিষ্টি ও গুনগুনের ঝগড়ার মাঝে চোট পায় পুচুসোনাও। এরপর ডাক্তার হাসপাতালে তাকে ভর্তি করার কথা জানায়। এই ঘটনার জন্য গুনগুনকেই দায়ী করছে সকলে। এরই মাঝে পটকাও তাঁকে সমর্থন করে। এমনকি বাবিনও গুনগুনের পক্ষ নিয়ে কথা বলেনি। এরপর মেয়েকে শশুরবাড়ি থেকে নিয়ে যায় গুনগুনের বাবা।

মেয়ের অপমান হচ্ছে ভেবে চিরতরে মুখার্জি বাড়ি থেকে নিয়ে চলে আসে তাঁর ড্যাডি। কিন্তু এবার মুখার্জি বাড়ির লোক নিজেদের মা লক্ষীকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু ফিরে আসতে চায়না গুনগুন। তাই এবার ধারাবাহিকে হবে কিডন্যাপিং। বউ কিডন্যাপ করার প্ল্যান করেছে সৌজন্য। সিরিয়ালের একটি প্রোমোতে দেখা গিয়েছে, গুনগুনকে বাড়ি ফিরিয়ে আনতে তাঁকে কিডন্যাপ করবে সৌজন্য ও বাড়ির বাকি সদস্যরা। ভিডিও দেখে বেজায় খুশি হয়েছেন ধারাবাহিকের ভক্তরা।

সব মিলিয়ে গুনগুনের প্রতি বেজায় রেগে ছিলেন দর্শকরা। এবার সেই রাগ মনে হচ্ছে ধীরে ধীরে কমবে। নিজের মার থেকে কেড়ে নিয়ে যেভাবে পুচুসোনাকে নিয়ে গুনগুনের বাড়াবাড়ি তা কিছুতেই সহ্য করতে পারছিলেন না দর্শকরা। কিন্তু এবার সৌজন্যের অদ্ভুত কান্ড দেখে দর্শকদের রাগ গলবে মনে হচ্ছে। এখন ধারাবাহিকের আপকামিং পর্ব দেখতে আগ্রহী দর্শকবৃন্দ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles