খেলা হবে অমিতাভ বচ্চনের সঙ্গে! প্রশ্ন-উত্তরের খেলায় মাতবেন পবনদীপ আর অরুণিতা! KBC’র মঞ্চ যেন চাঁদের হাট

এবার কেবিসি’র মঞ্চ মাতাতে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন আর বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি পেয়েছেন পবনদীপ আর অরুনিতা। সকলেরই তাঁদের নাম জানা। ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়েছেন পবনদীপ আর সেখানে দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

শো থেকেই তাঁদের দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছেন এই দুই তারকা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে থাকাকালীন অরুণিতার প্রতি পবনদীপের বিশেষ আকর্ষণের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এমনকি বিচারকরাও তাঁদের এই সম্পর্কের সমীকরণ দেখে বিশেষ টিপ্পনী কাটতেন। কিন্তু তাঁদেরকে নিয়ে ওঠা প্রেমের গুঞ্জনকে ‘ভালো বন্ধুত্বের’ নাম দিয়েছেন দুজনে।

এদিকে শো শেষে নানা সময় নানা ভাবে একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকেই। জানা গিয়েছে মুম্বাইতে একসঙ্গে ফ্ল্যাট কেনার পরিকল্পনায় রয়েছেন পবনদীপ আর অরুণিতা। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এবার দুজনকে দেখা যেতে চলেছে ভারতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’তে। আবারও একবার একত্রে দেখা যাবে ইন্ডিয়ান আইডলের এই জনপ্রিয় জুটিকে। কেবিসির মঞ্চ এক আলাদা মাত্রা পাবে এই দুই ব্যক্তিত্বের সুরেলা কন্ঠে।

বেশ কিছুদিন হলো শুরু হয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো’র ১৩ নম্বর সিজন। যেখানে এই মুহূর্তে বেশ অনেকেই জিতে নিয়েছেন লাখখানেক টাকা। হাজির হয়েছেন বিশেষ অতিথিরাও। এবার গায়ক-গায়িকাদের জুটির বিশেষ পর্বে হাজির হচ্ছেন পবনদীপ আর অরুণিতা। চ্যানেলের তরফ থেকেই তাঁদের একটি ছবি পোস্ট করে তা নিশ্চিত করা হয়েছে। কিছুদিন আগেই জনপ্রিয় জুটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। তা নিয়েও সংবাদপত্রের শিরোনামে এসেছেন দুজনে। কিন্তু বারবারই নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়ে ঢেকে রাখছেন পবনদীপ আর অরুণিতা। এবার ইন্ডিয়ান আইডলের এই ভালো বন্ধুর জুটি খেলতে আসছে কেবিসি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles