শুরুর আগেই দর্শকদের কটাক্ষের মুখে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বরণ’

প্রোমো দেখানো শুরু হয়েছে, শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বরণ’। নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই নতুন কোনও গল্প, নতুন কিছুর প্রত্যাশা থাকে দর্শকের। ধারাবাহিক শুরু হওয়ার পর দর্শক বিচার করে ধারাবাহিকটি আদৌ কীরকম। কিন্তু এখানে দেখা যাচ্ছে, ধারাবাহিক শুরু হওয়ার আগেই নিন্দার ঝড় উঠেছে দর্শক মহলে।

এই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন সুস্মিত মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পাল। প্রোমোতে দেখা যাচ্ছে, গল্পের নায়িকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মা-কে নিয়ে তাঁর জীবন। সরকারী চাকরির স্বপ্ন দেখে সে যাতে মা-কে ভালো রাখতে পারে। অন্যদিকে, বড়োলোক ঘরের বখাটে ছেলে গল্পের নায়ক।

আরও পড়ুন- বিয়ের পর এই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমেই ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন প্রমিতা 

প্রথম থেকেই নায়ক-নায়িকার মধ্যে লাগে ঝগড়া। এবার সেখান থেকে গল্প কীভাবে এগোবে, তা তো ধীরে ধীরে জানা যাবে। প্রোমোতে দেখা গিয়েছে, নায়িকা বিয়ের সাজে কোনও একটি সংলাপ বলছেন যা নিয়েই কটাক্ষ করেছে দর্শক। প্রশ্ন উঠেছে নায়িকার অভিনয় নিয়ে। দর্শকের মতে, নায়িকা একেবারেই অভিনয় করতে পারেন না। নায়িকার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক।

আরও পড়ুন- দোলের দিনই ভালোবাসার রং লাগতে চলেছে সিড ও মিঠাইয়ের জীবনে, এক হয়ে যাবে কী দুই মন? 

কেউ কেউ মন্তব্য করেছেন, “আগে ডায়লগ ডেলিভারি ভালো শিখে নাও, তারপর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করনে”। আবার কেউ লিখেছেন, “কী বাজে অ্যাক্টিং, একে অভিনয়ে সুযোগ দিল কে?” অন্য একজন লিখেছেন, “এই ডায়লগ বলা দেখে আমি শিহরিত”। এমনই অনেক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

আরও অন্যান্য খবর