বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর! উপহার স্বরূপ কয়েক লাখ করোনা প্রতিষেধকের ডোজ উপহার দিলেন নরেন্দ্র মোদী

করোনাকালীন অবস্থার পর এই প্রথম বার বিদেশ সফরে রয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দু’দিনের বাংলাদেশ সফরে গেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আজ‌ই বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। কাল বাংলায় ভোট। এরইমধ্যে মোদীর প্রতিবেশী দেশে সফর বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এরপরই ১২ লাখ করণা প্রতিষেধকের ডোজ বাংলাদেশকে উপহার দেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এই ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কমপক্ষে পাঁচটি এএমইউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। মূলত, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই তিনি বাংলাদেশে সফর করছেন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে ভারতের কাছ থেকে ৩ কোটি করোনা টিকা কেনার কথা জানিয়েছিল বাংলাদেশ। ভারত‌ও জানিয়েছিল করোনার টিকা বাজারে এলে অগ্রাধিকার পাবে শেখ হাসিনার দেশ। এরপর, ভারতে গণটিকাকরণ শুরু হলে পড়শি বন্ধুরাষ্ট্র বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার। সেই সময় সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ উপহার হিসেবে তুলে দেওয়া হয় বাংলাদেশ সরকারের হাতে। গত ২০শে জানুয়ারি একটি বিশেষ বিমানে তা পৌঁছয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারত-বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বকে আরও দৃঢ় করতেই ভ্যাকসিন উপহার দেওয়ার সিদ্ধান্ত বলে খবর নয়াদিল্লি সূত্রে।

RELATED Articles