New Serial is Coming Soon: বহু ধারাবাহিক শেষ হচ্ছে। তার বদলে আসছে নতুন নতুন ধারাবাহিক। জি বাংলা চ্যানেলে ইতিমধ্যেই নতুন দুই ধারাবাহিক শুরু হয়েছে। এবার স্টার জলসা (Star Jalsha)পর্দায় নতুন ধারাবাহিকের শুরুর খবর পাওয়া গেল (New Serial is Coming Soon)। এর আগেই স্টার জলসার নতুন ধারাবাহিকের খবর পাওয়া গিয়েছিল। ধারাবাহিকের নাম ছিল তেঁতুল পাতা।
এই ধারাবাহিকের টিজার প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এই ধারাবাহিক আসতে চলেছে টিমওয়ার্ক প্রোডাকশন হাউসের প্রযোজনায়। এই প্রোডাকশন হাউস হিন্দি ও বাংলা সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে। এর আগে প্রডিউস করেছে স্টার জলসা ও জি বাংলার নতুন প্রোমো। এবার শুধুই প্রমো নয় একটা নতুন ধারাবাহিকের প্রজেক্টে কাজ করছে তারা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক “তেঁতুলপাতা” দিয়ে ফিরছেন। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে গৌরবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চ্যানেলটি ইতিমধ্যেই ধারাবাহিকের ১০ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ধারাবাহিকের নাম নিয়ে মজাও করছেন।
“তেঁতুলপাতা” ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে। গৌরব এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন বলে খবর। অভিনেতা যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি, তবে তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি ফিরছেন এবং দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন। গৌরব বলেছেন, “দর্শকরা আমাকে মিস করছেন এটা খুব ভালো ব্যাপার। আমিও সবসময় তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। আশা করব, ভালো কাজ নিয়ে আবার ফিরব”।
এবার পর্দায় আরো এক নতুন ধারাবাহিকের নাম ঘোষণা হল। বাংলা টকিজ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসতে চলেছে (New Serial is Coming Soon)। এই প্রোডাকশন হাউসের কথা ধারাবাহিক চলছে স্টার জলসা চ্যানেলে। এটি ইতিমধ্যেই চ্যানেলের টপ ধারাবাহিক। এই প্রোডাকশন হাউসের ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিক চলছে জি বাংলার পর্দায়। এই ধারাবাহিক স্লট লিড না করতে পারলেও, বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
এই প্রোডাকশন হাউজের ধারাবাহিক চলছে দুটি চ্যানেলে এরপর এই প্রোডাকশন হাউসে ধারাবাহিক আসতে চলেছে সান বাংলা চ্যানেলে (New Serial is Coming Soon)। জানা যাচ্ছে ইতিমধ্যেই নাকি এই ধারাবাহিকের লুকসেটের জন্য নায়ক নায়িকা নেওয়া হয়েছে। এখনো এই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়নি। তবে জানা যাচ্ছে এপিসোডের শুটিং শুরু হবে জুলাই মাসের ১৫ তারিখ থেকে।





