সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির জেরে কী পণ্ড হবে রথযাত্রার আনন্দ?

Rain on Rath Yatra: সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রথযাত্রার দিন রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা (rain) রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Rain on Rath Yatra)। আজ কলকাতায় মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে (Rain on Rath Yatra)

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রথযাত্রার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে (Rain on Rath Yatra)। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি (Rain on Rath Yatra)

উত্তরবঙ্গে আজ, শনিবারও অতিভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি রয়েছে উপরের পাঁচটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর দিনাজপুরেও শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain on Rath Yatra)। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমতে পারে।

RELATED Articles