বাংলা সিরিয়ালের জগতে বরাবরই চাহিদা থাকে ভক্তিমূলক ধারাবাহিক। এই মুহূর্তে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এমনই একটি ভক্তিমূলক বাংলা সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই ধারাবাহিকে প্রধান চরিত্র রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী। তাঁর বিপরীতে সর্বানির ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিলি আচার্যকে। পর্দায় মা কালীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। মা কালী ভক্ত রাম প্রসাদের জীবন নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প।
রামপ্রসাদ ধারাবাহিক নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছিল এবার থেকে এই ধারাবাহিকে আর প্রধান চরিত্রে দেখা যাবে না সব্যসাচীকে। যা শুনে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন দর্শকরাও। বিগত কয়েকদিন ধরেই ধারাবাহিকে দেখা যাচ্ছিল না রামপ্রসাদের স্ত্রী সর্বানী অভিনেত্রী সুস্মিলি আচার্যকে। তবে মাধ্যমিক পরীক্ষার জন্য বিরতিতে ছিলেন তিনি। তাই কি রানী ভবানীর ট্র্যাক নিয়ে আসা হয়েছে এই ধারাবাহিকে। ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে কি সিদ্ধান্ত। নাকি অন্য কোনও ধারাবাহিকের সাথে প্রতিদ্বন্দিতার আঁচ। রামপ্রসাদের অভিনেতা অভিনেত্রীদের থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। চ্যানেলের অন্দরে এক প্রোডাকশন হাউসের সাথে নতুন ধারাবাহিক নিয়ে গন্ডগোল চলছে।
উল্লেখ্য, স্টার জলসায় আসার কথা ছিল সুব্রত রায় প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। এখন সামনে এল এই সিরিয়ালের চাঞ্চল্যকর তথ্য। আগে জানা গেছিল স্টার জলসায় আসছে সুব্রত রায় প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল। এও জানা গেছিল, চ্যানেল টেলিকাস্ট ডেট দিচ্ছে না প্রোডাকশন হাউসকে। তাই বন্ধ ছিল লুকসেট।
গতকাল এই নতুন ধারাবাহিক নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে উঠে আসে। রামপ্রসাদ ধারাবাহিকে এখন যে ট্র্যাক চলছে রানী ভবানীর। সেই রানী ভবনের বায়োগ্রাফি নিয়ে আজ তো সুব্রত রায়ের প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের জন্য লোক সেট দিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা। চ্যানেল সুব্রত রায় প্রোডাকশন হাউজের ধারাবাহিক বাদ দিয়ে এই গল্প নিয়ে এসেছে রামপ্রসাদে। তাই এই মুহূর্তে আসছে না সুব্রত রায়ের প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক।





