এটাই সত্যি! মাত্র ১০ টাকাতেই সারা বছর চিকিৎসা করানো যাবে রাজ্যের এই হাসপাতালে, জেনে নিন খুঁটিনাটি

রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএম। এর বেড নিয়ে হাহাকারের খবর সবারই চেনা। এমনকি হাসপাতালের নিচে বেড বিক্রির দালাল চক্রান্ত ধরা পড়েছে। ১৬ থেকে ৩৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল বেড। সেই সময় বাংলার বুকে খুলে গেল দেশের সবচেয়ে বড় হাসপাতাল এইমস। 

কেন্দ্র সরকারের এই হাসপাতালে মাত্র একবার দশ টাকা খরচা করলেই সারা বছর চিকিৎসা হবে বিনামূল্যে। হাসপাতালের বেড ভাড়া মাত্র ৩৫ টাকা। তার সঙ্গে বিনামূল্যে খাবার দেওয়া হবে রোগীকে। বাংলার মানুষকে ভালোভাবে চিকিৎসা করার জন্য আর বাইরের রাজ্যে ছুটে যেতে হবে না। দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার, বিদেশের দামী টেস্ট মেশিন আর ৯৬০টি বেড নিয়ে নদীয়া জেলার কল্যাণীতে খুলে গেল এই হাসপাতাল। যা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে। 

১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৮০ একর জমির উপর তৈরি হয়েছে এই হাসপাতাল। হাসপাতলে থাকে ৯৬০ টি বেডের মধ্যে ইতিমধ্যেই ৪৫০ টি বেডের পরিষেবা চালু করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই বাকি বেডগুলো সাধারণ মানুষের জন্য খুলে যাবে। এই হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আপনাকে প্রথমে দশ টাকা দিয়ে একটা বই করাতে হবে। এই দশ টাকার বইটির মেয়াদ ১ বছর। এই বইটির বিনিময় সারা বছরে আপনি যতবার ডাক্তার দেখাবেন তা বিনামূল্যে চিকিৎসা করা হবে। 

হাসপাতালে জেনারেল বেডের দাম মাত্র ৩৫ টাকা যার সাথে মিলবে রোগীর খাবারও। ভর্তি হবার সময় একসাথে ১০ দিনের বেড ভাড়া নিয়ে নেওয়া হবে অর্থাৎ নেওয়া হবে ৩৫০ টাকা। কসন (caution) মানি হিসেবে দিতে হবে ২৫ টাকা। এই হাসপাতালে একজনকে ভর্তি করতে খরচ হবে মোট ৩৭৫ টাকা। আবার যাদের আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে তাদের এই টাকাও লাগবেনা। গরিব মানুষদের জন্য এই টাকার উপর অনেকটাই ছাড়া রয়েছে। 

ইতিমধ্যেই রক্ত পরীক্ষা, ইউএসজি, স্ক্যানের মত পরীক্ষা শুরু হয়ে গেছে এই হাসপাতালে। নিউরোলজি, অনকোলজি, ক্যান্সার বিভাগকে দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আমাদের রাজ্যের অনেকেই উন্নত চিকিৎসার জন্য ছুটে যান বাইরের রাজ্যে। এইমস খুলে যাওয়ায় আর বাইরের রাজ্যে ছুটতে হবেনা। বাংলার মানুষদের দেখতে বড় বড় চিকিৎসকেরা আসবেন এই হাসপাতালে।  

সোম থেকে রবিবার আউটডোর খোলা থাকবে সকাল দশটা থেকে একটা অবধি। সকাল সাড়ে আটটায় শুরু হয় রেজিস্ট্রেশন। আপনি এইমস স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আগেই রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারবেন। যে কোন প্রয়োজনের জন্য ০৩৩২৯ ৫১৬ ০০৪ নম্বরে ও ৯৪৭৭৭১৭০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন এই হাসপাতালে। এই হাসপাতাল হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে উন্নত চিকিৎসা ব্যবস্থার একটি উন্নত ঠিকানা। 

RELATED Articles