আরও বড় বিপাকে পড়বেন বীরভূমের ‘বাঘ’! ইডির নজরে কেষ্টর মা কালীর ৫৬০ ভরি গয়না, বোলপুরের ব্যাঙ্কে হানা ইডির

এবার ফের আরও বড় বিপাকে পড়তে চলেছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। বোলপুরে ফের হানা ইডির। এনার তাদের নজরে কেষ্টর মা কালীর ৫৬০ ভরি গয়না। আজ, বুধবার বারবেলায় বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দিল কেন্দ্রীয় সংস্থা।

জানা গিয়েছে, বোলপুরের নিচুপট্টির ত্রিনমুল্কের কার্যালয় ও সেখানকার মা কালীর বিপুল পরিমাণ গয়না অনেকদিন ধরেই ইডির নজরে রয়েছে। আজ, বুধবার সকালে ৫ জন ইডি আধিকারিকের একটি দল কলকাতা থেকে যায় বোলপুরে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান আধিকারিকরা।

এদিন ইডি আধিকারিকরা যখন ব্যাঙ্কে ঢোকেন, সেই সময় কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে ব্যাঙ্কের চারদিক। জানা গিয়েছে, নিচুপট্টির তৃণমূলে কার্যালয়ের মা কালীকে যে ৫৬০ ভরির গয়না পরানো হত, সেই কাগজপত্র যাচাই করতেই এদিন এই ইডি হানা ব্যাঙ্কে।

এই ৫৬০ ভরি গয়না দিয়েই সেজে উঠতেন কেষ্টর কালী। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। এই বিপুল গয়নার উৎস কী, তা জানার জন্যই ইডির এই হানা। গরু পাচার মামলায় আপাতত তিহাড় জেলে রয়েছেন  অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতেই বোলপুরে ঘটে গেল এমন ঘটনা।

বলে রাখি, গত ফেব্রুয়ারিতেও বোলপুরে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। বোলপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে কথা বলেন সেখানকার আধিকারিকদের সঙ্গে। এরপর নিচুপট্টির তৃণমূলে কার্যালয়েও যায় ইডি। কার্যালয় মাপজোখ করে কথা বলেন আশেপাশের দোকানের মালিকদের সঙ্গেও। এবার তারা গেলেন ব্যাঙ্কে।  

RELATED Articles