মাথায় নেই চুল, নাকে মুখে গোঁজা নল,নিজের ভয় ধরানো গল্প শোনালেন অভিনেত্রী মনীষা কৈরালা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সাথে লড়াই করেছেন। কেমো নেওয়ার সেই কঠিন সময়ে মাথার চুল উঠে গিয়েছিল। ২০১২ সালে অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত হন। টানা তিন বছর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে লড়াই করেছেন তিনি।সেই স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী।

২০১২ সালে অভিনেত্রী প্রথম জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। কঠিন এই পরিস্থিতির মধ্যেই লড়াই শুরু করেছিলেন। টানা তিন বছর সেই হার না মানা লড়াই আজও স্মৃতি বহন করছে।সেই কঠিন সময়ে কথা মনে করিয়ে ক্যান্সার আক্রান্ত মানুষদের সাহস যোগালেন তিনি।

একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন মনীষা, নাকে নল গোঁজা, চোখ বন্ধ, কিন্তু হাতের ভঙ্গিতে তিনি বলছেন- ‘সব ঠিক আছে’। অর্থাৎ নিজের মধ্যে যে পজিটিভ চিন্তা শক্তি তৈরি করেছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয়।অন্য আরো একটি ছবিতে দেখা যাচ্ছে কেমো থেরাপি-র পর কেমো থেরাপি শেষে মনীষার মাথায় একটাও চুল নেই, অথচ তবুও তাঁর মুখের হাসি অমলিন। জীবনের এই কঠিন লড়াইয়ে বেচে থাকার জন্য যে প্রবল ইচ্ছাশক্তি তার কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Manisha Koirala (@m_koirala)

কঠিন সময়ে সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়া ভাগ করে নিয়ে সাহস জোগালেন অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে গর্ভাশয়ে ক্যান্সার আক্রান্ত হয় অভিনেত্রী। দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালে তিনি ক্যান্সার মুক্ত হন।

 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles