হানিমুনে হানাহানি! স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পুনম পান্ডের, স্যাম বোম্বেকে আটক করল পুলিশ

বিয়ের ঘোষণার ১১ দিনের মাথাতেই স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা (Sexual Assault) এবং মারধরের অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী পুনম পান্ডে (Punam Pandey)। পুলিশ গ্রেফতার করেছে তার স্বামী স্যাম বোম্বে কে। বলিউডের বম্বশেল এই অভিনেত্রী গত ১১ই সেপ্টেম্বর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পরিচালক স্যাম বোম্বের (Sam Bombay) সঙ্গে বিয়ের খবরে প্রকাশ্যে আনেন। বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন আমি সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই কিন্তু মাত্র ১১ দিনেই মধুচন্দ্রিমা পর্বে (Honeymoon)স্বামীকে সোজা জেলে পাঠিয়ে দিলেন পুনম!

গত ২৭ শে জুলাই স্বামীর সঙ্গে এঙ্গেজমেন্ট সেরেছিলেন অভিনেত্রী।এনগেজমেন্ট রিং পরা যুগলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে স্যাম লেখেন, ‘শেষ পর্যন্ত আমরা কাজটা করেই ফেললাম!’ এরপর গত ১লা সেপ্টেম্বর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গোপনে বিয়ে সেরে ফেলেন নাশা সিনেমা খ্যাত এই অভিনেত্রী।এরপর ১১ই সেপ্টেম্বর এই বিয়ের কথা ইনস্টাগ্রামে ছবি দিয়ে ঘোষণা করেন পুনম।

এরপর গোয়ার (Goa) ক্যানকোনা গ্রামে মধুচন্দ্রিমার জন্য সময় কাটাতে যান এই নতুন বিবাহিত দম্পতি। সেখানে ঘটলো অঘটন! স্বামী স্যাম বম্বে তাঁকে যৌন হেনস্থা করেছে এবং ভয় দেখিয়েছে, এই অভিযোগ গোয়া পুলিশের কাছে দায়ের করেন পুনম এর পরেই স্যামকে গ্রেপ্তার করে পুলিশ।স্থানীয় পুলিশ থানার আধিকারিক তুকারাম চৌভান সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন- ‘সোমবার রাতে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে পুনম পান্ডের মেডিকেল টেস্ট হবে।”

বিগত দুবছর ধরে স্যামের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পুনম পান্ডে। তাদের রোমান্সের ফসল ছিল তাদের বিয়ে। গত সপ্তাহে হানিমুনের জন্য গোয়ায় গিয়েছিলেন পুনম ও স্যাম। এমনকি সেখান থেকেও নিজেদের রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন এই জুটি। তবে আচমকাই এই ছন্দ পতনে হতবাক নেটিজেনরা। অনেকের বক্তব্য, এসব পুনমের ফুটেজ পাওয়ার চেষ্টা! অনেকে আবার পুনমকে সমর্থন করে বলছেন, নিশ্চয়ই মারাত্মক কিছু হয়েছে না হলে বিয়ের পরেই একজন নববধূ এরকম অভিযোগ করতে পারেন না তার স্বামীর বিরুদ্ধে!

গোটা বিষয় নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি পুনম বা স্যাম। তবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে স্যাম বোম্বে নিজেদের সমস্ত বিয়ের ছবি ডিলিট করে দিয়েছেন ফলে এই দম্পতির মধ্যে অশান্তি যে এখন তুঙ্গে একথা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment