শীত আসছে, হতে চলেছে সঙ্কটময় করোনা পরিস্থিতি! তাই সর্বাধিক আক্রান্ত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী!

এক শীত ঘুরে আরেক শীতের আগমনের পালা। কিন্তু স্থায়ী সঙ্গী করোনা। বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৬ লক্ষের ঘর। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। আর আতঙ্ক বাড়িয়ে দু’মাস বাদেই আসছে শীত।

কঠিন করোনা পরিস্থিতিতে আজ বুধবার দেশের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেহাল করোনা পরিস্থিতি সংক্রান্ত আজকের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন রাজধানী দিল্লি সহ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা।

আজ আয়োজিত এই ভার্চুয়াল বৈঠকে উক্ত রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের‌ও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। করোনা আক্রান্তের ৬৫ শতাংশ‌ই এই ৭ রাজ্যে রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকারের তরফে সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য পরামর্শ দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চবনপ্রাশ, দুধ হলুদের মতো জিনিস খাওয়ার জন্য। নীতি আয়োগ সদস্য ভি কে পল বলেন, শীত আসছে, শ্বাসকষ্ট বাড়বে। করোনা ফুসফুসকে আক্রমণ করে। তাই আগামী কয়েক মাস খুব কঠিন সময়।

RELATED Articles

Leave a Comment