নুসরতকে ভুলে সুন্দরী রমণীদের সঙ্গে নাচ নিখিলের, ‘লুঙ্গি ডান্স’ গানের তালে মাতালেন জমজমাট আসর

কিছুমাস ধরেই অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বৈবাহিক সম্পর্ক নিয়ে নানান টানাপড়েন লেগেই রয়েছে। গত মাসে যখন নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসসে, এই সময় এই বিষয়ে বিতর্ক চরমে ওঠে। এরপর এতে ঘি পড়ে যখন নুসরত নিখিলের সঙ্গে নিজের বিয়েকেই অবৈধ বলেন।

নুসরতের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলতে চান নিখিল। ইতিমধ্যেই এর জন্য আলিপুর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি। চলতি মাসেই এই মামলার শুনানি রয়েছে। তবে আপাতত এই সবকিছু ভুলে নিখিল নিজের পরিবারের বিয়ের আসসর উপভোগ করছেন।

আরও পড়ুন- ‘স্বামীর মৃত্যুর পর জিন্স, টি-শার্ট পরে অভিনয়’, নেট মাধ্যমে চরম আক্রমণ মন্দিরা বেদীকে, পাশে দাঁড়ালেন জনৈক গায়িকা

এই বিয়ের অনুষ্ঠানে একেবারে রাউডি মুডে দেখা গেল নিখিলকে। এভাবে হয়ত আগে কোনওদিন নেটিজেনরা তাঁকে দেখেননি। এই বিয়ের আসরেই একদল রমণীর সঙ্গে নাচে মাতলেন নিখিল। পরনে সাদা শার্ট, ভেস্তি, আর কাঁধে সোনালি জড়ির কাজ করা সাদা উত্তরীয়। শাহরুখ খানের ‘লুঙ্গি ডান্স’ গানের তালে মন খুলে নাচলেন নিখিল।

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নাচের মুহূর্ত ধরা পড়েছে। এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে নিখিল লিখেছেন “বোনেদের সঙ্গে ভাইয়ের নাচ”। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এই দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত বিতর্ক ভুলে ফের জীবনকে নতুনভাবে সাজাতে চাইছেন নিখিল।

নুসরতকে ভুলে সুন্দরী রমণীদের সঙ্গে নাচ নিখিলের, ‘লুঙ্গি ডান্স’ গানের তালে মাতালেন জমজমাট আসর

আরও পড়ুন- অনিন্দিতা-সৌরভের সম্পর্কে চিড়, মধুমিতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৌরভ, গুঞ্জন তুঙ্গে

নুসরতের অধ্যায় শেষ করে ফের স্বাভাবিক জীবনে ফিরছেন নিখিল। পাশে পেয়েছেন নিজের পরিবারকে। এরই মধ্যে অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে নিখিলের সম্পর্কের গুঞ্জন কানে এসেছে। যদিও ত্রিধা জানিয়েই দিয়েছেন যে নিখিলের সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই। তারা পূর্ব পরিচিত। স্কুলে নিখিল তাঁর সিনিয়র ছিলেন। তাই বন্ধুর দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে তবে কী নিখিলের জীবনে নুসরতের জায়গা নেবে ত্রিধা? তা তো সময়ই বলবে।

RELATED Articles