মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন অবৈধ বালির কারবার প্রসঙ্গে। কিছুদিন আগেই জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়াও এই বিষয় নিয়ে সরব হয়েছেন। কিন্তু এরপরও অবৈধ বালি কারবারকারীদের দৌরাত্ম্য কমেনি। ফের তৃণমূলের নাম জড়াল অবইদ্ধ বালি কারবারে।
অবৈধ বালি কারবারে মদত দিচ্ছে তৃণমূল, এমন অভিযোগ বারবার উঠলেও তা বারবারই অস্বীকার করেছে তারা। কিন্তু এ সত্ত্বেও বিতর্ক শাসকদলের পিছু ছাড়ে নি। এবার এই নিয়ে একটি কথোপকথনের অডিও সামনে এল। এরপর থেকেই শাসকদলের অন্দরে শোরগোল পড়েছে। তবে এই কথোপকথনের অডিও-র সত্যতা যাচাই করা হয়নি খবর ২৪x৭-এর তরফে।
দদলের একাংশের মত, মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের এক তৃণমূল নেতার গলা এই অডিওতে শোনা গিয়েছে। আবার অন্য এক দলের মতে, অ্যাসোসিয়েশনের নেতারা এমভিআই সেজে হানা দেবে, এমনটাই উঠে এসেছে এই অডিও ক্লিপে।
তবে সে যাই হোক না কেন, এমন একটি ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বাসিন্দাদের একাংশ দাবী করছেন, বালি মাফিয়াদের সঙ্গে তলে তলে শাসকদলের একাংশ যুক্ত রয়েছে। সেটাই এই অডিওতে উঠে এসেছে বলে দাবী তাদের।
এই ঘটনায় ফের নতুন করে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে। তবে তৃণমূলের দাবী, অবৈধ বালির কারবারের সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি, এমন ঘটনায় সম্প্রতি এক বুথ সভাপতিকে বরখাস্ত করা হয়েছে বলেও খবর।
এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, “দল কোনও অন্য়ায় কাজকে প্রশয় দেয় না, দেবেও না”। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, “শাসকদলের প্রশয়েই এই অবৈধ কারবার ফুলে ফেঁপে উঠছে”।





