বিবাহিত নায়কের সঙ্গে প্রেম করার ফল ভুগেছিলেন নিকিতা ঠুকরাল, তিন বছরের জন্য নায়িকাকে নিষিদ্ধ করেন ইন্ডাস্ট্রির নীতি পুলিশরা

বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম এসব ঘটনা বলিউডে আকছার ঘটে থাকে। এটা কোনও নতুন ঘটনা নয়। আর এই ঘটনার জন্য কোনও অভিনেতা বা অভিনেত্রীকে শাস্তি পেতে হয়েছে, এমনটাও কখনও শোনা যায়নি।  কিন্তু এই একই অপরাধেই শাস্তি পেতে হয় কন্নড় ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীকে।

মুম্বইয়ে এক পাঞ্জাবী পরিবারে জন্মগ্রহণ করেন নিকিতা ঠুকরাল। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও তা নিয়ে বেশিদূর এগোতে রাজী ছিলেন না তিনি। এই কারণে তখন থেকেই শুরু করেন মডেলিং। ২০০২ সালে ‘আতি রহেগী বহারে’ নামের হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। তবে বলিউডে সেভাবে নাম করতে পারেননি নিকিতা। এরপর তিনি কন্নড়, তেলেগু, মালয়ালম ছবিতে কাজ শুরু করেন ও বিশেষ জনপ্রিয়তা পান।

একবার জুহুতে এক রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন নিকিতা। সেখানে তাঁর আলাপ হয় প্রযোজক ভি রামানায়ডুর সঙ্গে। তিনি তাঁকে সেখানেই একটি ছবির অফার দেন। ছবিটি ছিল ‘হ্যায়’। বক্স অফিসে ছবিটি বিশেষ সাড়া না ফেললেও, নিকিতার জন্য এটি ছিল একটি বড় সুযোগ।

এরপর ধীরে ধীরে কন্নড় ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠছিলেন তিনি। তবে ২০১১ সালে তাঁর জীবন আমূল পাল্টে যায়, সে বছর ‘প্রিন্স’ নামের একটি ছবিতে কাজ করেন নিকিতা। তাঁর বিপরীতে ছিলেন দর্শন। ছবি মুক্তির পরও নিকিতা ও দর্শনের রসায়ন চোখে পড়ে সকলের। তাদের মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হতে থাকে।

আরও পড়ুন- ‘পেলে’ হারিয়ে গিয়েছে, কে সন্ধান দেবে? পোস্ট করতেই সুদীপার দিকে ধেয়ে এল কটাক্ষের বন্যা

সেই সময় দর্শন ছিলেন বিবাহিত। দর্শন ও নিকিতার ঘনিষ্ঠতার কথা জানতে পেরে নিকিতার বিরুদ্ধে তাঁর স্বামীকে সংসারবিমুখ করার অভিযোগ আনেন দর্শনের স্ত্রী। নিকিতার প্ররোচনায় দর্শন তাঁকে শারীরিক অত্যাচার করেছেন বলেও অভিযোগ জানান দর্শনের স্ত্রী।

এরপরই দর্শনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। নিকিতাকেও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায়। নিকিতার বিরদ্ধে অনেকেই সরব হয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর পাশেও দাঁড়ান অনেকেই।

অবশেষে নিকিতাকে ছাড়পত্র দিতে রাজী জয় কন্নড় ইন্ডাস্ট্রি। কিন্তু এই ঘটনার প্রভাব পড়ে নিকিতার কেরিয়ারে ফলে, সেভাবে আর অভিনয় জগতে এগোতে পারেননি তিনি। তাঁর শেষ ছবি মুক্তি পায় ২০১৮ সালে। ২০১৭ সালে নিকিতা বিয়ে করে নেন। তবে ২০২০ সালে নিকিতাকে একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল।

RELATED Articles