করে বিজেপির নাম-গান, কঙ্গনা পেলেন নয়া সম্মান! যোগীর রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কঙ্গনা রানাওয়াত!

আগেই মহারাষ্ট্র সরকারের বিপক্ষে কথা বলেছেন কঙ্গনা আর এবার সর্বসমক্ষে বিজেপিকে সমর্থন করলেন বলিউডের ‘কুইন’। এবার যোগী রাজ্যের মুখ হতে চলেছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। মূলত ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন বলিউডের অভিনেত্রী।

প্রসঙ্গত শুক্রবার দিন‌ এর ঝলক মিলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক হয়েছে অভিনেত্রীর। এর আগে অভিনেত্রীর গলায় একাধিকবার মোদী সরকারের প্রশংসা শোনা গিয়েছে। তবে সে কারণেই কী এবার যোগী রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন তিনি? সদ্য কাজ করেছেন জয়ললিতার বায়োপিকে। প্রথম তামিল ভাষায় তৈরি হয়েছে ছবিটি। ‘থালাইভি’ পরে হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।

প্রথমে যদিও এই দুই ভাষার ছবির নাম ‘জয়া’ রাখার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই কঙ্গনার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। আপাতত নিজের আপকামিং ছবি ‘তেজসে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। যার জন্য উত্তরপ্রদেশে এমনিই তিনি রয়েছেন। শুক্রবার এবার মোরদাবাদে শুটিং করেছেন অভিনেত্রী। এরপরই সোজা লখনউ পৌঁছে যান যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে। সেখানে উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট উপলক্ষে যোগীর বাসভবনে যান কঙ্গনা রানাওয়াত।

সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কঙ্গনাকে একটি বিশেষ সোনার কয়েন উপহারে দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাম মন্দিরে ভূমি পুজোর সময় ব্যবহৃত হয়েছিল সেই কয়েন। এদিন শীঘ্রই ‘অযোধ্যা’ নিয়ে ছবি তৈরি করবেন বলে ইনস্টাগ্রামে উল্লেখ করেছেন অভিনেত্রী এবং সেই সোনার কয়েনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। কয়েনে লেখা রয়েছে ‘রাম দরবার’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর