আগেই সামনে এসে গিয়েছিল চলতি বছরের জি বাংলার মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার এক রূপে দেখা যাবে বাংলার সেরা ধারাবাহিক মিঠাইয়ের নায়িকা সৌমিতৃষা কুন্ডুকে। ইতিমধ্যেই জি বাংলায় চলছে তার প্রোমো। আর তিন দিন পরই মহালয়া। পুজো পুজো গন্ধ চারিদিকে। শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন সকলে। অন্যদিকে মহালয়ার অনুষ্ঠান নিয়ে তৈরি প্রত্যেকটি টিভি চ্যানেল। তারমধ্যে জি বাংলার মহালয়াতে মিঠাইয়ের রূপ দেখে অভিভূত দর্শকবৃন্দ।
তবে এদিন জি বাংলার তরফ থেকে ‘দেবী কমলে কামিনী’ রূপের একটি ছোটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই শোরগোল পড়ে যায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। প্রসঙ্গত মহালয়াতে দেবী দুর্গার কমলে কামিনী রূপে ধরা দেবেন মিঠাই ওরফে সৌমিতৃষা। এদিন তারই এক ঝলক সামনে এসেছে। যেখানে গোলাপী রঙের শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় মুকুট, হাতে শাখা-পলা এবং গোলাপী রঙের ওড়নায় নাচ করতে দেখা গিয়েছে মিঠাই রানিকে। কিন্তু হঠাৎই নাচ করার ফাঁকে ফাঁকে সেই নাচ ভুলে যেতেও দেখা গিয়েছে তাঁকে।
ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কমলে কামিনী রূপে নাচ করতে গিয়ে মাঝেমধ্যেই নাচ ভুলে নানারকম বিকৃত অঙ্গভঙ্গি করছে সকলের আদরের মিঠাই। কখনও নাচ করতে করতে শাড়ি সামলাতে গিয়ে পড়ে যাচ্ছেন। কখনও আবার নাচের স্টেপ ভুলে যাচ্ছেন। তাতে অনেকেই অভিনেত্রীর মজা উড়িয়েছেন। আবার অনেকে তা সেই মজার বিরুদ্ধে মন্তব্য করে লিখেছেন, “এটা রিহার্সালের ভিডিও পোস্ট হয়েছে। না জেনে কোনও মন্তব্য করবেন না।” এমনকি জি বাংলার ভিডিওটি দেখে অভিনেত্রী নিজেই তাতে মন্তব্য করেছেন।
View this post on Instagram
জি বাংলার পোস্ট করা ভিডিওতে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু মন্তব্য করে লেখেন, ‘রিহার্সালের ভিডিওটা পোস্ট করে দিলে জি বাংলা?’ কিন্তু তাও অনেকেই অভিনেত্রীর মন্তব্য লক্ষ্য না করে, নানা হাস্যকর কমেন্ট করে গিয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে। তবে এদিন মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছেয়ে যায় অভিনেত্রীর ভিডিও। কিন্তু সকলেই অপেক্ষায় রয়েছেন মিঠাইয়ের এই দেবী রূপ দেখতে।





