RSS’কে তালিবানের সঙ্গে তুলনা!হল্লা উঠতেই তড়িঘড়ি ভারতীয় হিন্দুদের সুনাম করে বিতর্কে ইতি টানার চেষ্টা জাভেদ আখতারের!তবুও ঝামেলা মিটছে কই?

আফগানিস্তানের অবস্থা নিয়ে সকলেই ওয়াকিবহাল। পুনরায় আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা। এখন আফগানিস্তানে উড়ছে তালিবানি পতাকা। গঠিত হয়েছে নয়া সরকার। তালিবানদের অত্যাচারে সরব হয়ে উঠেছেন সকলে। গোটা বিষয় নিয়ে নানা মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন গীতিকার জাভেদ আখতারও। তালিবানদের প্রসঙ্গ নিয়ে কথা বলতে তিনি আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের তুলনা করে বসেছিলেন। যার পর তার বাড়ির সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন জনতা পার্টির লোকেরা।

এবার একটি সাক্ষাৎকার দিতে গিয়ে জাভেদ আখতার বলেন, “ভারত কখনোই তালিবান অধ্যুষিত আফগানিস্তান হয়ে উঠবে না। তার কারণ এদেশের সংখ্যাগুরু হিন্দুরা অনেক বেশি সহনশীল। ভারতীয় জিনেই সেই সহনশীলতা রয়েছে।” সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের এই জনপ্রিয় গীতিকার বলেছিলেন, “তালিবানরা বর্ব্বর। তাঁদের কাজ যথেষ্ট মাত্রায় নিন্দনীয়। যারা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বজরঙ দলকে সমর্থন করে তাঁরাও তালিবানদের মতই।”

মাঝেমধ্যেই নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন জাভেদ আখতার। তাঁর এই বক্তব্যে বেজায় চটে গিয়েছিলেন বিজেপির সর্মথকরা। ক্ষমা চাইতে বলা হয় জাভেদ আখতারকে। এমনকি তাঁর বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এই বিষয়ে বিজেপি নেতা রাম কদম গীতিকারকে হুমকি পর্যন্ত দিয়েছেন।

সকলেই তাঁকে ক্ষমা চাইতে বলেন। এমনকি বিজেপি নেতা রাম কদম জানিয়েছিলেন, হাত জোড় করে ক্ষমা চাইতে হবে জাভেদ আখতারকে। অন্যথায় তার ছবি প্রদর্শন বা আগামী কোনও ছবির রিলিজ আটকে দেওয়া হবে। জাভেদ আখতারের মন্তব্যে আরএসএস সমর্থনকারীদের ভাবাবেগে আঘাত ঘটেছে বলছ দাবি করেছিলেন বিজেপি নেতারা। মূলত আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের আদর্শে অনুপ্রাণিত দলই সরকার চালাচ্ছে এবং রাজধর্ম পালন করে চলেছে। যদি তাঁরা সত্যিই তালিবানদের আদর্শে চলত তাহলে কি এই রকম কোনও মন্তব্য করতে পারতেন জাভেদ আখতার, প্রশ্ন তুলেছিলেন রাম কদম।

পাশাপাশি গীতিকারের মন্তব্যে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু শেষমেশ ক্ষমা চাইতে দেখা যায়নি জাভেদ আখতারকে। কিন্তু এবার হিন্দুদের সহনশীলতার কথা বলে তাঁকে নিয়ে ওঠা বিতর্কে ইতি টানতে চাইছেন এই কিংবদন্তী গীতিকার। ধারণা হয়েছে এমনটাই।

যে বিতর্ক তিনি নিজে শুরু করেছিলেন তাতে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন জনতা পার্টির লোকেরা। কিন্তু ক্ষমা না চেয়ে অন্যভাবে নিজের বিতর্কিত মন্তব্যকে শেষ করতে চাইছেন বলিউডের এই কিংবদন্তি গীতিকার। তাই মন্তব্য করেছেন হিন্দুদের সহনশীলতা এতটাই বেশি যে, কখনোই তালিবানদের মত গোষ্ঠী তা দখল করতে পারবে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles