টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান বর্তমানে সংবাদমাধ্যমের আলোচনার বিষয়। তাকে নিয়ে সর্বদাই আলোচনা চলছে। অভিনয় পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ঝড় উঠেছিল নেট মাধ্যমে। তবে এসব নিয়ে খুব বেশি পাত্তা দেন না নুসরত।কিছুদিন আগে প্রধানমন্ত্রীর জন্মদিনেও টিপ্পনী কেটে শুভেচ্ছা জানান।
নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর সন্তান ঈশানকে নিয়েই সময় কাটাতে বেশি ভালোবাসেন তিনি।একাধিক বার কটাক্ষের সম্মুখীন হলেও তিনি খুব একটা গুরুত্ব দিতে নারাজ।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। তার বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন অনুগামীদের মধ্যে।ছবির সাথে মিলিয়ে ক্যাপশন দিতেও সিদ্ধহস্ত অভিনেত্রী।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু জল্পনা।
ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রীর নো মেকআপ লুক থেকে গ্ল্যামারাস লুক। যা অবশ্য পুরোটাই ক্যামেরার কাজ।লিভিটেটিং’ গানে এই রিল ভিডিও অনুগামীদের মধ্যে ভাগ করে নিয়েছেন। কিন্তু বিতর্ক অন্য জায়গায়। ভিডিওতে থাকা ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন “ইউ ওয়ান্ট মি.. আই ওয়ান্ট ইউ বেবি”।
View this post on Instagram
ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু হয় গুঞ্জন। কার উদ্দেশ্যে অভিনেত্রী হঠাৎ এই কথা বলেছেন?আর হঠাৎ করেই কেন এই ধরনের ক্যাপশন?তবে ভিডিওতে অভিনেত্রীর গ্ল্যামারাস লুক দেখে ভালোবাসা জানিয়েছেন সকলেই।






