শক্ত তো হতেই হবে! সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণের পর মুক্তি পেল শেহনাজ গিলের প্রথম ছবি ‘হসলা রাখ’ এর পোস্টার, আবেগতাড়িত নেটিজেনরা

মাঝখানেই বন্ধ করে দিয়েছেন সমস্ত কাজ। নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে এতটাই শোকাহত যে, রাতের ঘুম উড়ে গিয়েছিল শেহনাজ গিলের। কিন্তু এবার তাঁকে সকলেই স্বাভাবিক করার চেষ্টায় রয়েছেন। এরইমধ্যে সামনে এলো অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং শেহনাজ গিলের আগামী ছবি ‘হসলা রাখ’-এর প্রথম ঝলক। শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আগামী মাসেই মুক্তি পেতে চলেছে শেহনাজ গিলের এই ছবি। তবে এবার মুক্তির আগেই শনিবার দিন সন্ধ্যায় ছবির ট্রেলার ও ছবি মুক্তির তারিখ-সহ একটি নতুন পোস্টার সামনে এসেছে। এই ছবিতে দিলজিত দোসাঞ্জ এবং শেহনাজ গিলের সঙ্গে রয়েছেন সোনম বাজওয়া। এদিন ছবির নতুন পোস্টারে খেলনা হাতে দেখা গিয়েছে শেহনাজ গিলকে। সঙ্গে সোনমের হাতে রয়েছে বেবি ফুডের একটি বাক্স এবং সফট টয়। দুজনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ।

ছবির পোস্টার দেখে বেশ উৎসাহী সানার ভক্তরা। অন্যদিকে এই ছবির দরুন প্রযোজক হিসেবে ডেবিউ করছেন দিলজিৎ। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে নিজে জানালেন, আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার মুক্তি পাবে ছবির ট্রেলার এবং ১৫ অক্টোবর আসছে ছবি। এখনও একমাস হয়নি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে মারা গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে হারিয়ে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন চর্চিত প্রেমিকা শেহনাজ গিল। শুটিং থেকে শুরু করে সমস্ত কাজই বন্ধ রেখেছিলেন। এখনও শুট করা বাকি রয়েছে ছবির কয়েকটা দৃশ্য।

 

View this post on Instagram

 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

চলতি মাসের ১৫ তারিখ ছবির প্রোমোশনাল গানের শুটিংয়ের কথা থাকলেও, শেহনাজের শারীরিক ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে তা পিছিয়ে দেয় গোটা ইউনিট। তবে আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকেই শুটিং ফ্লোরে দেখা যাবে অভিনেত্রীকে। এই প্রসঙ্গে প্রযোজক দিলজিৎ জানিয়েছেন, শেহনাজের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। অভিনেত্রীর অবস্থা দেখে শোক প্রকাশ করেছেন তিনিও। ১৫ সেপ্টেম্বর লন্ডনে গানের শুট হওয়ার কথা ছিল। কিন্তু করে ওঠা সম্ভব হয়নি। শীঘ্রই নতুন ডেট ফিক্স করা হবে। এদিকে টিভির পর্দায় ‘সিডনাজ’কে আর একসঙ্গে দেখা না গেলেও, সানার ছবির পোস্টার দেখেই আবেগে ভাসছেন ‘সিডনাজ’-এর ভক্তরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles