দু’মাস হল তিনি মা হয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম থেকেই নানান বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বিতর্ক, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিতর্ক, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের বিতর্ক, সবকিছুই সহ্য করেছেন তিনি। তবে এইসব বিষয়ে তিনি যে বিশেষ আমল দেন না, তা বেশ বোঝাই যায়।
তবে পুজোর সময় একরকম যশের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকারও করে নেন নুসরত। তাঁকে শাঁখা-পলা পরা অবস্থাতেও দেখা যায়। সেই নিয়েও বিতর্কের অন্ত ছিল না। তবে তাঁর বিবাহিত হওয়ার প্রমাণ যেন তিনি নিজেই দেন।
ছেলে হওয়ার পর সন্তানের বাবার নামও প্রকাশ্যে আনেন তিনি। যশই যে নুসরতের ছেলে ঈশানের বাবা তাও জানা যায় পুজোর আগেই। এরই মধ্যে যশের সঙ্গে খুল্লামখুল্লা প্রেম করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিছুদিন আগেই ছেলেকে রেখে যশের সঙ্গে কাশ্মীরে ঘুরতে দেখা যায় নুসরতকে।
সে নিয়েও বিতর্ক কম হয়নি। ছোট্ট দুধের শিশুকে বাড়িতে রেখে কী করে তিনি ঘুরতে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের। এবার ফের একবার ভিডিও শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন নুসরত।
সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তাঁকে দেখা গিয়েছে স্পোর্টস ব্রা পরে। জিমে ঘাম ঝরিয়েছেন তিনি দেখেই বোঝা যাচ্ছে। একটি ইংরেজি গানে ঠোঁট মিলিয়ে রিল ভিডিও বানিয়েছেন তিনি।
View this post on Instagram
তাঁর ভিডিওতেই নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “একদম ভালো লাগছে না তোমাকে। মনে হচ্ছে বুড়ি হয়ে গেছ”। আবার কেউ লিখেছেন, “কী বাজে লাগছে দেখতে”। এমন নানান কমেন্টে ভরে উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্স।






