স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘তোমাদের রানী’-তে (Tomader Rani) অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার(Abhika Malakar)। শুটিংয়ের জন্য কৃত্রিম গর্ভ পরে থাকতে হয় রানীকে। শুটিং প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করতে গিয়ে এক-এক সময় মনে হয় আমি সত্যিই প্রেগন্যান্ট। শুটিংয়ের মাঝে যখন অফ থাকে, মেকআপ রুমে তখনও আমি প্রেগন্যান্ট মহিলার মতোই সাবধনতা অবলম্বন করে চলা ফেরা করি। অনস্ক্রিন অফস্ক্রিন মিশে গেছে আমার জীবনে।”
পর্দায় মা হওয়া আর বাস্তবে মা হওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে বলছেন অভিকা। গর্ভবতী মহিলার শুটিং প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সমানে ভিডিও দেখছি। কী করে একজন অন্তঃসত্বা মহিলা হাঁটাচলা করেন। কাহানির বিদ্যা বালানকে বারবার দেখছি। তারপর, মিমি, কৃতি স্যানন তাকে দেখছি। একটা ডায়েট ফলো করতে হচ্ছে আমায় ওয়েট বাড়ানোর জন্য।”
আসন্ন সময়ে সন্তানকে কোলে পেতে চলেছেন রানী এবং দুর্জয়। বাচ্চা সামলানো নিয়ে অভিনেত্রী জানান, “আমি ছোট থেকে বেবিসিট করে এসেছি। বাড়িতে অনেক পুচকি আছে, ওদের সঙ্গে খেলি। বাচ্চাদের আমার খুব ভাল লাগে।”
পর্দার রাণী দুর্জয় কতটা চেনেন নিজেদেরকে অফস্ক্রিনে। দর্শকদের পছন্দের জুটি কতটা নিজেদেরকে পছন্দ করেন এনিয়ে কথা বলতে গিয়ে অর্কপ্রভ জানিয়েছেন, অভিকা একেবারেই পছন্দ করে না সবজি। তাই জোর করে সবজি খাওয়ান অভিনেতা। এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি দেখতে উৎসুক দর্শকরাও। এদিকে অভিকা বলেছেন, অর্কপ্রভ খুবই ফুডি। সবই খায়। একে অপরের খুঁটিনাটি খুব কমদিনেই জেনে নিয়েছেন রাণী দুর্জয় জুটি। এক সাক্ষাৎকারে, রাণীর জন্য দুর্জয় গেয়েছেন তেরে দিয়ে হি জিয়া মে। গলা মেলালেন অভিনেত্রী অভিকা মালাকার।





