রানাঘাট বেগপাড়ায় ডায়মন্ড হিরো শোরুমে সার্ভিস ম্যানেজারের সাথে তুমুল বচসা। এমনকি গাড়ি সার্ভিসে দেওয়া ব্যক্তির গায়ে হাত তোলেন শোরুমের সার্ভিস ম্যানেজার। ওই ব্যক্তিকে হ্যারাস করা হয়। তাকে ফিজিক্যালি অ্যাসল্টের স্বীকার হতে হয়।
সূত্রের খবর, সার্ভিসিং-এ দেওয়া ওই ব্যক্তির গাড়িতে চার্জিং এর সমস্যা হচ্ছিল, তার সাথে সার্ভিসও করিয়েছেন। গাড়ি ওয়ারেন্টি কভারেজের মধ্যে ছিল না। সার্ভিসিং-এ দেওয়া ওই ব্যক্তি ওয়ারেন্টি চাননি বলে জানান। সার্ভিস সেন্টার থেকে ফোন করে বলে গাড়ির ব্যাটারির সমস্যা রয়েছে। ব্যাটারি চার্জ হয়ে লাগানো হলে সেলফ মারলে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে বলে জানানো হয়। পরে এসে দেখা যায় চার্জিং পোর্ট খারাপ।
শোরুমের ভুল ধরতেই রেগে যান সার্ভিস ম্যানেজার। খরচ বলা হয় প্রায় ২১ হাজার। সেই নিয়ে বচসা তীব্র হয়। সার্ভিস ম্যানেজার গায়ে হাত তোলার ঘটনাটি সেখানে থাকা কিছুজন ভিডিও করে প্রুফ রাখে। ঘটনাটি ঘটেছে ২৬ শে ফেব্রুয়ারি।
এই ঘটনাকে কেন্দ্র করে বচসা আরও তীব্রতর হয়। সার্ভিস ম্যানেজারকে সেই কাস্টমারের কাছে ক্ষমা চাইতে বলা হয়। বচসার সময় ম্যানেজার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । সেখানকার এক অন্য কর্মী ক্ষমা চাইতে রাজি হয় তার ম্যানেজারের ভুলের জন্য। বারংবার বলা সত্ত্বেও ঘটনাস্থলে ম্যানেজার আসেননি। ক্ষমা না চাইলে পুলিশের কাছে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
শোরুমের তরফে বলা হয়, ২১ হাজার টাকা ওনার থেকে নেওয়া হয়নি। একটা ব্যাটারির সমস্যায় যা খরচা পড়ে তা ওনাকে দেখানো হয়েছে শুধুমাত্র। প্রায় ৩ ঘন্টা পর এলাকার নেতাস্থানীয় লোক এসে পুরো ঘটনাটির মীমাংসা করে। এবং ওই কাস্টমারটির কাছে হিরো শোরুমে সার্ভিস ম্যানেজার ক্ষমা চান।





