২০২১ সাল ওম সাহানি ও মিমি দত্তের কাছে বেশ স্পেশাল। এই বছরেই নিজেদের দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়েছেন তারা। চলতি বছরেই বৈদিক মতে ‘ভার্দে ভিস্তা’ ব্যাঙ্কোয়েটে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বৈদিক মতে বিয়ে হওয়ায় তাদের বিয়েতে কন্যাসম্প্রদান হয়নি মিমির। মিমির সিঁথিতে ওম সিঁদুর পরিয়ে দেওয়ার পর মিমিও ওমের কপালে একই সিঁদুরের টিকা পরিয়ে দেন। তবে তাদের বিয়ের সবচেয়ে বড় চমক ছিল মহিলা পুরোহিত। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক তাদের বিয়েতে পৌরোহিত্য করেন।
বিয়ের দিন মিমির পরনে ছিল লাল রঙের সাবেকি বেনারসি ও মানানসই গয়না। অন্যদিকে, ওম পরেছিলেন অফ হোয়াইট রঙের পাঞ্জাবী ও চোস্ত। বিয়ের রীতি মেনে তিনি পরেন ধুতি, উত্তরীয় ও মাথায় টোপর। তাদের বিয়েতে টলিউডের নানান তারকা উপস্থিত ছিলেন। এদিন বিয়েবাড়িতে ছিল রবীন্দ্র সঙ্গীতের আবহ। খাওয়াদাওয়াতেও ছিল নানান ভ্যারাইটি।
আরও পড়ুন- দেবকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন রুক্মিণী, হঠাৎ কী হল লাভ বার্ডসের?
ওম ও মিমি খ্রিষ্টান ধর্ম মেনেও বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠান শেষে একে অপরকে ঠোঁটে চুম্বনও করেছেন তারা। তাদের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি, তাদের বিয়ের একমাস পূর্ণ হয়েছে। কোনও জাঁক না করেই নিজেদের মতো করে এই দিনটি পালন করলেন তারা। ইনস্টাগ্রামে একটি রিল বানিয়েছেন তারা যা বেশ ভাইরাল হয়েছে। ‘দিল বেচারা’ ছবির ‘খুলকে জিনে কা’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তারা। শুধু তাই-ই নয়, এই গানেই বেশ অন্তরঙ্গ হয়েছেন তারা। গানের মধ্যেই ওমকে লিপলক কিস করলেন মিমি। তাদের সেই ভিডিও এখন রীতিমতো সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিনই ওম ও মিমি রেজিস্ট্রি করে বিয়ে সারেন। সেইদিন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। ২০১১ সালে ‘আলোর বাসা’ ধারাবাহিকের সেটে আলাপ হয় ওম ও মিমির। এরপর তাদের আর যোগাযোগ না থাকলেও ২০১৭ সালে ফের একটি কাজে তাদের দেখা হয়। তখন থেকেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়, এরপর প্রেম। অবশেষে ৩রা ফেব্রুয়ারি তাদের শুভ পরিনয় সম্পন্ন হয়।





