দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো। দিদি নম্বর ওয়ানে আসছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের মেহেন্দি। সঙ্গে থাকবেন তাঁর শাশুড়িও।
দিদি নম্বর ওয়ানের এই পর্বে সমস্ত তারকারা তাঁদের শাশুড়ির সঙ্গে খেলতে আসবেন। তাঁদের মধ্যে থাকবেন অভিনেত্রী ঋতুরাই আচার্যও। এই পর্বের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। ঋতুরাই আচার্যের শাশুড়ি তাঁকে আদতে কতটা ভয় পান সেটাই দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এই পর্বে।
মেহেন্দি ওরফে ঋতুরাইকে দেখে রচনা বলেন, ‘ও তো পুরো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।’ উত্তরে অভিনেত্রীর শাশুড়ি বলেন, ‘ও যখন চোখ বড় করে না রীতিমত ভয় লাগে। খালি ভাবে ও যদি সাংসারিক জীবনে এমন করে তাহলে কী হবে?’
ঋতুরাই আচার্য প্রায় বছর দেড়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামী অরুণ মুখোপাধ্যায় একজন ব্যবসায়ী। বরের সঙ্গে অভিনেত্রী মাঝে মধ্যেই ছবি পোস্ট করেন।
জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা নাগাদ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অঙ্কিতা মল্লিক, সৌম্যদীপ মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। অন্যান্য গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন ঋতুরাই আচার্য, রূপসা চক্রবর্তী, ত্বরিতা চট্টোপাধ্যায়, মৌমিতা গুপ্ত, প্রমুখ।





