তিনি শুধু একজন অভিনেতা নন, সঙ্গে নবাবও। সেই অর্থে নবাবীয়ানার কিছু না থাকলেও, রয়েছে বিস্তর জমি-জমা এবং বিলাসবহুল প্যালেসের অধিকার। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সম্পত্তির লিজ মেটাতে মোটা টাকা গুনতে হয়েছিল নবাবপুত্র সইফ আলি খানকে। সঙ্গে বিলাসবহুল প্যালেসে নিজের ওয়েব সিরিজের শুটিংও সেরেছেন অভিনেতা।
পতৌদি প্যালেসের বর্তমান মূল্য ৮০০ কোটি টাকা। সম্প্রতি কপিল শর্মার শোতে ইয়ামি ও জ্যাকলিনকে নিয়ে হাজির হয়েছিলেন সইফ। সেই পর্বের ‘আ’নসে’ন্সারড’ ভার্সন প্রকাশ্যে এনেছেন কপিল শর্মা। যেখানে সামনে এসেছে পতৌদি পরিবারের গোপন তথ্য। সদ্য ৫০ বছর পূর্ণ হয়েছে সইফ আলি খানের। এখন চার ছেলে-মেয়ের বাবা সইফ। বড় মেয়ে সারার বয়স ২৬-এর কাছাকাছি। অন্যদিকে ছোটো ছেলে জেহর বয়স ৮ মাস সবে।
সরাসরি এদিন কপিল শর্মার সইফের কাছে জানতে চান, “চার সন্তানের বাবা হয়ে কি ফ্লার্ট করবার সুযোগ পান? লোকেরা কি এই নিয়ে কথা শোনায়?” প্রশ্ন শুনে বেশ ভ্যাবাচাকা খেয়ে যান সইফ।পরবর্তীতে অর্চনা পূরণ সিং বলে ওঠেন, “লোকে কী বলবে, করিনাকে সবার আগে জবাব দিতে হবে”। তাতে অভিনেতা জানান, “এই প্রশ্নের উত্তর সত্যিই আমার কাছে নেই”।
পাশাপাশি ‘তান্ডব’ ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা। তারই শুটিং হয়েছে পতৌদি প্যালেসে। কপিল শর্মা প্রশ্ন করেন, “এই সিরিজে অভিনয় করে বেশি টাকা কামিয়েছেন না কি প্রাসাদের ভাড়া দিয়ে?” জবাবে সইফ বলেন, “দুটোই! কিন্তু ভাড়ার টাকা নিয়ে নেয় মা নিজেই। শুধু নামেই আমি নবাব।”
হামেশাই সইফ আলি খানের চোখ ধাঁধানো প্যালেসে শুটিং হয়ে থাকে। তবে প্যালেসের ভিতরে কোনও দিন শুটিংয়ের অনুমতি থাকে না এমনিতে। কিন্তু নিজের ছবির শুটিংয়ের জন্য সেই নিয়ম বদলেছেন সইফ। হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত পতৌদি প্যালেস। সেখানে সইফ আলি খানের পূর্বপুরুষরা নবাব ছিলেন। রাজপাট এখন উঠে গিয়েছে। কিন্তু আজও ওখানকার মানুষের কাছে নবাব বলে পরিচিত সইফ আলি খানই।
এদিকে এত বড় প্যালেসের ভাড়ার সব টাকা সইফ আলি খান পাননা। সমস্তটাই যায় তাঁর মার কাছে। এদিন কপিল শর্মার ‘আ’নসে’ন্সারড’ ভিডিও দেখে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নবাব পরিবারের গোপন তথ্য এসে গিয়েছে সকলের সামনে। যেখানে খানিকটা আক্ষেপের সুরেই সইফ আলি খানকে বলতে শোনা গেল ‘আমি শুধু নামেই নবাব’।






