আজ কিং খানের মেয়ে সুহানা খানের (Suhana Khan) জন্মদিন। ২৪ বছরে পা দিল সুহানা। স্টারকিডদের মধ্যে সবচেয়ে বেশি বড়লোক তিনি। ২০২৩ সালে বলিউডে পা রেখেছেন। যদিও কিং খানের মেয়ের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি। এই মেয়ের বাবা সুপারস্টার, বলিউডের বাদশা। ছোট থেকেই সুহানা অভ্যস্ত লাইমলাইটে থাকতে। দ্য আর্চিজ দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জার্নি শুরু করেছেন সুহানা (Suhana Khan)। তবে ওটিটিতে পা রেখেছেন তিনি। প্রেক্ষাগৃহের সুহানার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি। জানা গিয়েছে শীঘ্রই প্রেক্ষাগৃহে সুহানা খানের একটি ছবি আসতে চলেছে যেখানে ডেবিউতে দেখা যাবে শাহরুখ খানকে। সম্ভবত সেই ছবির নাম হতে পারে ‘কিং’।
২০০০ সালের ২২শে মে জন্মগ্রহণ করেন সুহানা (Suhana Khan)। কিং খানের বড় ছেলে আরিয়ান সুহানার থেকে প্রায় বছর চারেকের বড়। তাছাড়াও তাদের সাথে রয়েছে ভাই আব্রাম। তবে সুহানাকে নয়নের মনি করে রাখেন কিং খান। আইপিএলের বেশিরভাগ ম্যাচেই সুহানা,আব্রামকে দেখা গিয়েছে মাঠে। আশা করা হচ্ছে আইপিএল ফাইনালের দিনও মাঠে থাকবেন সুহানা।
সুহানার (Suhana Khan) বেস্ট ফ্রেন্ড অনন্যা পান্ডে। প্রিয় বন্ধুর জন্মদিনে সুহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা। লিখেছেন, “শুভ জন্মদিন আমার প্রিয় মেয়ে। পুরো পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। আই লাভ ইউ সুজি, সাথে রেড হার্ট ইমোজি। @suhanakhan2 এই ছবিটি হল সেই বিশেষ মুহূর্তের, যা করতে আমরা সবচেয়ে বেশি যা পছন্দ করি।”

সূত্রের খবর অনুযায়ী, সুহানা খান (Suhana Khan) ‘দ্য আর্চিজ’-এর সহ অভিনেতা অগস্ত্য নন্দাকে ডেট করছেন। অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দার ছেলে সে। জন্মদিনে তার তরফে কোন বিশেষ বার্তা না এলেও সুহানাকে শুভেচ্ছা জানালেন অগস্ত্যর দিদি নভ্যা নভেলি নন্দা। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সুহানা, সাথে লাল হার্ট ইমোজি।’
সুহানা (Suhana Khan) মুম্বাইয়ের বিখ্যাত ধীরুভাই আম্বানি স্কুল থেকে পড়াশুনা শেষ করেছে। সুহানা আরর্ডিংলিং কলেজ থেকে স্নাতক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ আর্টসে হাইয়ার স্টাডিস এর জন্য ভর্তি হন। সেখান থেকেই থিয়েটারের কাজ করা শুরু। ২০১৮ সালেই সুহানা (Suhana Khan) ভোগ ইন্ডিয়ার কভারে জায়গা করে নেন। মাত্র একটি সিনেমাতে কাজ করেছেন তিনি। তবে তিনি একাধিক ব্রান্ডের মুখ হিসেবে কাজ করেছেন। মেবিলিন, লাক্স, টিরা বিখ্যাত ব্র্যান্ডের মুখ হিসেবে কাজ করেছেন সুহানা।





